somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লোরার দৃষ্টি (অনুবাদ কবিতা)

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পাশেই বসেছিল লোরা লী,
হারিয়েছিল তার চোখে আমার দৃষ্টি।
কেবল ভাবাচ্ছিল আমাকে বারবার,
দেখলাম কি সঙ্কেত কোন ইশারার?

নাকি আমার চোখে সত্যিই কিছু পড়েছিল,
আর তাই চোখ দুটো শুধু পিটপিট করছিল?

কি যে এক বাতিক মনটাতে ধরেছিল,
জিহ্বাটাও কেমন যেন জড় হয়ে ছিল।
শেষমেষ তাকে কিছুই বলা হলোনা,
হাঁটু দুটোও যেন ঠিকমত চলছিল না।

আর তখনই ওর হাসিটুকু দেখলাম,
ওটুকু দেখেই যেন থ' হয়ে গেলাম!
দম ফিরে পেতে কিছুটা সময় নিয়েছিলাম,
ভয়ে দমবন্ধ হয়ে যেন মরেই যাচ্ছিলাম!

সে উঠে চলে গিয়েছিলো,
হাত নাড়িয়ে 'বাই'ও বলেছিলো।
তখন কি যে খারাপ লেগেছিলো!
কাঁদার বাসনা মনে জেগেছিলো।

বিদায় লোরা লী, বিদায়!
একবার দেখ চোখদুটো মেলে,
এ আমায় তুমি কী করে গেলে!

মুলঃ Lento Maez

অনুবাদঃ খায়রুল আহসান

কবি সম্পর্কে পাদটীকাঃ মার্কিণ যুক্তরাষ্ট্রের নাগরিক Lento Maez ভাষাতত্ত্বের একজন অবসরপ্রাপ্ত প্রফেসর। তার মাতৃভাষা স্প্যানিশ হলেও পৃথিবীর বিভিন্ন ভাষা নিয়ে তিনি গবেষণা করে থাকেন। অজানা অচেনা ভাষাকে সাবলীলভাবে আত্মস্থ করার মনুষ্য দক্ষতায় তিনি বিমোহিত হন এবং এ নিয়ে গবেষণাও করেন।

মূল কবিতাটি নীচে দেয়া হলোঃ

Lora’s Look

Lora Lee sat next to me,
I gazed into her eyes,
It made me think
Did I see her wink?

Or did I blink?
Was something in my eyes?

My mind went crazy,
My tongue got lazy.
I couldn’t speak,
My knees felt weak.

Then I saw her smile,
It took me a while,
To catch my breath,
I was scared to death!

She rose and left,
But waved goodbye.
I felt so bad,
I wanted to cry.

Farewell Lora Lee,
I hope you can see,
What you did to me!

Lento Maez

ঢাকা
১৩ জানুয়ারী ২০১৪
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১০:০৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×