স্বপ্নের সিঁড়ি বেয়ে...
২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কে তুমি?
এক গুনাহগার।
কী চাও?
তোমার ইস্তেগফার!
মনে ও মননে কী আছে?
দুষ্ট চিন্তা, দুষ্কর্মের দুঃখবোধ।
চক্ষে কী আছে?
মায়ের ছবি।
বক্ষে কী আছে?
তোমার নাম।
কোন সে নাম?
রাহীম রাহমান।
সাথে কী এনেছো?
পাপের বোঝা।
পুন্য কোথায়?
জানামতে নেই।
কানে কী রেখেছো?
ক্বুরআনের বাণী।
সে বাণী মেনেছো?
মান্য অমান্য
দুটোই করেছি।
এর পরেও জান্নাত চাও?
হ্যাঁ, চাই!
কেন? কিভাবে?
জান্নাত জাহান্নামের মালিক
তুমি ছাড়া কেউ থাকতে পারে,
তা সদাই ভেবেছি অলীক।
যিনি নিরঙ্কুশ, সার্বভৌম,
তাঁর কাছে ধূলিকণাসম
আমার সকল পাপের কর্ম।
সহসা শুনি এক ঐশী সম্বোধন!
বৎস, প্রফুল্ল কর মন,
বিশ্বাস তোমায় পার করে নিল,
যাও-শুরু কর ঐ স্বর্গোদ্যান ভ্রমণ!
ঢাকা
২০ ডিসেম্বর ২০১৬
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫
১
আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের...
...বাকিটুকু পড়ুনসিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮
স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন