somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি চলে গেলে আকাশের বুকে!

০৫ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘হে আকাশ, আমি আসছি......
তোমাকে মাটিতে নামিয়ে আনতে’!

বছরের শেষ রাতটিতে আকাশের সাথে
তোমার এভাবেই শেষ কথা হয়েছিলো।

তারপরে এক রাতে তুমি মহড়ায় অংশ নিলে,
কি করে ঈগলের ক্ষিপ্রতায় এক টুকরো আকাশ
ছোঁ মেরে নিয়ে আসা যায়, হাওয়ায় ভেসে ভেসে
সে প্রশিক্ষণে, সিলেটের পানিছড়া ড্রপযোনে।

আকাশের সাথে তোমার সখ্যতা না শত্রুতা ছিল,
তা তুমিই ভাল জানতে। তোমার হাসিমুখ বলে দেয়,
মৃত্যুকে তুমি পরোয়া করনি কখনো, তাই নিঃসঙ্কোচে
ঝাঁপিয়ে পড়েছিলে শীতল মৃত্যুর ওঁৎ পেতে থাকা বুকে।

প্যারাস্যুটের বিশ্বাসঘাতকতায় নিমেষেই শেষ হয়ে গেল,
তোমার ছয় শ’ মিটারের নিঃসংশয় অকুতোভয় অবরোহণ।
পানিছড়ার অবরোহণ ভূমি রঞ্জিত হলো তোমার উষ্ণ রক্তে।
আকাশ আনা হলোনা তোমার, তুমি চলে গেলে আকাশের বুকে!

পাদটীকাঃ সাদমান বিন আখতার, ওরফে “সাদমান সৌজন্য” বাংলাদেশ সেনাবাহিনীর ৭৫ বিএমএ লং কোর্সের একজন অফিসার ক্যাডেট ছিলেন। সদা হাসিখুশী এই ক্যাডেট ঝিনাইদহ ক্যাডেট কলেজ (৪৫ তম ব্যাচ) থেকে এইচ এস সি পাশ করে সেনাবাহিনীতে প্রশিক্ষণ গ্রহণের জন্য যোগদান করেছিলেন। গত ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে ফেইসবুকে দেয়া তার শেষ স্ট্যাটাস ছিলঃ “Sky I am coming to... bring you down.... 2017 (দুইটা হাসির ইমো)”

গত ০২ জানুয়ারী ২০১৭ তারিখে রাতের বেলা সিলেটের শালুটিকরে অবস্থিত বিমান বন্দরের কাছাকাছি পানিছড়া ড্রপযোনে তাদের চলছিলো শেষ “Night Para Jump Rehearsal”। কিন্তু জাম্পের পরপরই কোন কারণে তার Reserve প্যারাস্যুটটি Main প্যারাস্যুটের সাথে জড়িয়ে যাওয়ার কারণে কোনটাই আর কাজ করেনি। ফলে তিনি ৬০০ মিটার উচ্চতা থেকে ড্রপযোনের ভূমিতে নিপতিত হন। তাকে দ্রুত জালালাবাদ সি এম এইচে নেয়া হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। আজ এ মুহূর্তে (দুপুর ১২-০৫) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার সতীর্থরা সিলেটে চূড়ান্ত জাম্পের মাধ্যমে তাদের প্রশিক্ষণ শেষ করছেন এবং কিছুক্ষণ পরেই তারা তাদের পোশাকে পরিধানের জন্য আনুষ্ঠানিক Insignia অর্জন করবেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের গর্বিত মাতাপিতাগণও আমন্ত্রিত হয়েছেন। তাঁদের এই আনন্দঘন মুহূর্তে আমি তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে স্মরণ করছি মরহুম সাদমানকে এবং সাদমানের দুঃখী মাতা পিতাকেও। আল্লাহ সাদমানকে বেহেস্ত নসীব করুন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যগণকে সবরে জামিল দান করুন!

আমি সাদমান বিন আখতার, ওরফে “সাদমান সৌজন্য”কে ব্যক্তিগতভাবে চিনি না। ফেইসবুকে তার হাস্যোজ্জ্বল মুখের ছবি দেখে এবং তার কিছুদিন পরে ফেইসবুকের মাধ্যমেই তার করুণ পরিণতির কথা জানতে পেরে আমি খুবই ব্যথিত হয়েছি। এমন একটা হাসিখুশী টগবগে তরুণের মনে কখন কী কী অনুভূতি খেলা করে, তা নিজের এবং পুত্রসন্তানদের তারুণ্যের দিনগুলোর (সাদমানের বয়সের) কথা স্মরণ করে অনুধাবন করতে পারি। আমার আজকের এ কবিতাটি সাদমানের প্রতি উৎসর্গিত হলো।


ঢাকা
০৫ জানুয়ারী ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।



Ex Cadets' Federation (ECF) has made this their cover page on Facebook, paying homage to late Sadman Bin Akhter. May Allah forgive him and grant him Jannah!



Proud and confident Sadman who has left us for eternity, to mourn his untimely and unacceptable demise.



Sweet boy Sadman, an ex JCC Cadet, when he was in class seven (perhaps!).



Sadman's musical instruments now lying idle at home...
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:০৩
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×