somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ ভালো থেকো পাখি তুমি

১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাল থেকো পাখি তুমি, ভাল থেকো।
আজীবন সুখে থেকো, আদরে আদরে।
ভালবাসায়, মমতায়,
স্নেহের বাঁধনে থেকো।
চোখের তারায় তারায় দুষ্টুমি নিয়ে থেকো,
টোল পড়া দুটি গালে হাসি নিয়ে থেকো।
যে তোমার দুষ্টুমিকে হাসিমুখে দেবে প্রশ্রয়,
এমনই কারো কাছে থেকো তুমি চিরদিন, সদা হাসিময়।


ইমিগ্রেশন চত্বরে যাবার আগে, তোমার কান্নার আওয়াজে
আমার বুক ভেঙেছিল। এখনো তা আমার কানে বাজে।
তুমিহীন এ ঘরে ফিরে এসে আমি আর ঘুমোতে পারিনি,
সরাসরি চলে গেছি ঈদের জামাতে। তোমার ছায়াহীন
শূন্য এ ঘরে আজ ইউ টিউবের গানগুলো আবেদনহীন।
গান শুনতে শুনতে, শোনাতে শোনাতে আর কখনোই
আমাদের দুপুর একসাথে কাটবে না। এখনো আমি
তোমার সেই ছোট্ট বালিশটাকে বুকে জড়িয়ে ধরে ঘুমোই।


রেখে যাওয়া তোমার খেলনাগুলো আজ নিদারুণ নিঃসঙ্গ।
ব্যালকনিতে দাঁড়িয়ে আজও আমি টিয়া পাখি দেখি।
গাছের ডালে ডালে আজও বানরেরা ঝাঁপাঝাঁপি করে,
পায়রার দল ঝাঁকে ঝাঁকে উড়ে যায়, ঘুরপাক খায়,
শুধু সেগুলো দেখে উল্লসিত হবার মত আজ কেউ নেই!
শূন্যতার হাহাকার নিয়ে আমি অপলকে তাকিয়ে থাকি,
টেবিলের নীচে রেখে যাওয়া তোমার ছোট্ট দুটো স্যান্ডেল,
আর শয্যায় বিছিয়ে রাখা তোমার ছোট্ট বালিশটার দিকে।


(২০১৭ সালের ঈদুল আযহার চাঁদরাতে আমার বড় ছেলে, বৌমা আর আদরের নাতনি আনায়া অভিবাসনে প্রবাসে চলে যায়। তাদের প্রস্থানে ঈদের দিনটা বুকে ফাঁকা শূন্যতার অনুভূতি নিয়ে অতিবাহিত করি।)


ঢাকা
১১ সেপ্টেম্বর ২০১৭
সর্বস্বত্ব সংরক্ষিত।

এ কবিতাটি পোস্ট করার দুই বছর তিন দিন পর আজ আবার এসে নিজের এ কবিতাটি পড়ে গেলাম। লক্ষ্য করলাম, ইত্যবসরে আমার অলক্ষ্যেই কবিতাটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে- হাজার পাঠসংখ্যার মাইলফলক।

পাখিটিকে গত ০৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে স্কুলে ভর্তি করে দেয়া হয়েছে। সে দেশের নিয়ম অনুযায়ী পাঁচ বছরের আগে কোন শিশুকে স্কুলে ভর্তি করানো যায় না। পাঁচ বছর পূর্ণ হবার ১৫ দিন পর থেকেই আমার পাখিটির স্কুল জীবন শুরু হয়ে গেল!

স্কুল শুরুর তিন দিন আগে ওর মা বাবা ওকে সাথে নিয়ে স্কুলে যায় এবং ওকে ক্লাস টীচার এবং ক্লাসরুমের সাথে পরিচয় করিয়ে দিয়ে আসে। সেদিনের তিনটি ছবি এখানে দিলাম। আপনারা সবাই আমার এ পাখিটির জন্য দোয়া করবেন।







ঢাকা
১৪ সেপ্টেম্বর ২০১৯


সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
৩৯টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×