ফলবতী বৃক্ষের বেদনা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা বৃক্ষ দাঁড়িয়ে আছে,
বনের মাঝে ঠায়,
কোকিল একটা বসে আছে
বৃক্ষটির শাখায়।
কোকিল যখন কুহু ডাকে
আপন মনে বসে,
বৃক্ষ তখন ভাবতে থাকে
ফাগুন বুঝি আসে!
ফলবতী সে বৃক্ষের ফল
ফাগুন মাসে পাকে।
এই ফাগুনেও ফল নিয়ে
সে অপেক্ষাতে থাকে।
আচমকা এক দুর্বিপাকে
হলো ফলের ক্ষতি,
ঝুলেই ওরা র’লো শাখে
হলোনা কোন গতি।
পাইকারেরা এলো সবাই,
পাড়লো পাকা ফল,
তারটা ছাড়া বাকী গাছের
ফল নিল সে দল।
হাটে গিয়ে পসরা সাজায়
পাইকারেরা বসে,
বিকিকিনির ভিড়ভাট্টায়
চলে হিসেব কষে।
আপন শাখে ফলের ভারে
বৃক্ষ দাঁড়িয়ে ভাবে
কার শাপে তার হলো ক্ষতি
কার কাছে সে যাবে!
ফলের হাটে বিকিকিনির
শোরগোলের মাঝে
কান্নাটা তার অশ্রুত রয়
সকাল, সন্ধ্যা সাঁঝে।
ঢাকা
০৬ ফেব্রুয়ারী ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুন