somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহমর্মিতা, শিষ্টাচার এবং ভব্যতার নান্দনিক দৃষ্টান্তঃ

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতরাতে ইংল্যান্ড আর কলাম্বিয়ার খেলাটা টান টান উত্তেজনা নিয়ে ১-১ গোলে শেষ হলো। ঘরোয়া আলোচনায় কেউ কেউ রেফারীর বিরুদ্ধে ইংল্যান্ডের পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগ আনছিলেন। বিশেষ করে ইংল্যান্ডের পক্ষে দেয়া ঐ পেনাল্টি কিকের বৈধতা নিয়ে। আবার কেউ কেউ কলাম্বিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে অত্যধিক ফাউল করে খেলার অভিযোগ আনছিলেন। এসব আলোচনা সমালোচনার মাঝেই পেনাল্টি শুট আউট শুরু হলো। প্রথম মিসটা অবশ্য একজন ইংলিশ খেলোয়াড়ই করলেন। তারপরে একই অকাজ করলেন কলাম্বিয়ার দু’জন খেলোয়াড়। ফলে পেনাল্টি শুট আউটে ইংল্যান্ড ৪-৩ গোলে জিতে গেলো। শুরু হলো মাঠব্যাপী ইংলিশ খেলোয়াড় আর সমর্থকদের উল্লাস, অপরদিকে কলাম্বিয়ার খেলোয়াড়দের মুখে নেমে এল আষাঢ়ের কালো মেঘ। বিশেষ করে যে দু’জন খেলোয়াড় পেনাল্টি মিস করেছিলেন, ওরা জার্সি দিয়ে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। গোল কীপার বেচারার আর দোষ কি! কিন্তু সে বেচারাও কাঁদছিলেন না বটে, তবে মুখে রাজ্যের বিষণ্ণতা নিয়ে শ্লথ পায়ে, অনেকটা পা টেনে টেনে মাঠ ত্যাগ করছিলেন। কেউ কেউ উদাস দৃষ্টি মেলে ইংলিশ খেলোয়াড়দের উল্লাস দেখছিলেন।

জর্ডান পিকফোর্ড ইংল্যান্ডের গোলরক্ষক। চটপটে সুদর্শন যুবক, বয়স মাত্র ২৪। কলাম্বিয়ার দুটো মিস এর মধ্যে একটা পিকফোর্ড ফিরিয়ে দেন, অন্যটা মিস। ফলে পিকফোর্ড মাঠের বীর, বীরোচিত সম্বর্ধনাই তিনি পেয়ে যাচ্ছিলেন। আলিঙ্গণ, চুমু, পিঠ চাপড়ানি, আদরে মাথার চুল বুলানি, ইত্যাকার সব ধরণের আদর আপ্যায়নের মাঝ দিয়ে তিনি মাঠ ত্যাগ করছিলেন। হঠাৎ তার দৃষ্টি গেল এতক্ষণের যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ কলাম্বিয়ান গোলরক্ষক ড্যাভিড অসপিনার উপর। অসপিনা তখন মাঠের একটা জায়গায় থির হয়ে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে ছিলেন। অসপিনার বয়স ২৯, তার চেয়ে বয়সে ৫ বছরের বড়। দেহের গড়নেও তার একটু ভারিক্কী ভাব ছিল, কিন্তু মুখে সরলতার ছাপ। পিকফোর্ড আস্তে আস্তে অসপিনার কাছে গেলেন, তাকে বুকে জড়িয়ে ধরলেন। অসপিনা তার কাঁধে মাথা রেখে কান্নায় ভেঙে পড়লেন। বাকরুদ্ধ পিকফোর্ড তার মাথায় হাত বুলাতে থাকলেন। একসময় আবেগ স্তিমিত হয়ে আসলে ওরা পৃথক হয়ে যার যার জায়গায় চলে গেলেন। প্রতিপক্ষের প্রতি এমন সহমর্মিতা, শিষ্টাচার এবং ভব্যতার নান্দনিক দৃষ্টান্ত দেখে আমার চোখ মন জুড়িয়ে গেল। আমি মনে একটা প্রশান্তি নিয়ে বাকী রাতের ঘুমের জন্য শয্যায় ফিরে এলাম।

ঢাকা
০৪ জুলাই ২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৪
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×