somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে আপনিই কি হতে যাচ্ছেন আমার ব্লগের দুই লক্ষতম পাঠক?

০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(কৈফিয়ৎঃ পরিসংখ্যান নিয়ে একটু খেলা করতে ভালবাসি, সেজন্যই এ পোস্ট। তেমন কিছু না!)

আজ আরেকটু পরেই, আপনি যদি আমার ব্লগে আসেন, তবে আপনিই হতে পারেন আমার ব্লগের দুই লক্ষতম পাঠক! আপনি যেই হোন, দুই লক্ষতম পাঠক হিসেবে আপনাকে সুস্বাগতম আমার এ ব্লগপাতায়!

আজ থেকে ১৮৪৩ দিন আগে এই ব্লগে আমার প্রথম কবিতাটি পোস্ট করে আমার ব্লগিং যাত্রা শুরু করেছিলাম। এরই মধ্যে দুই লক্ষ বার আমার এ পাতাটি ক্লিক করা হয়েছে, বা হতে যাচ্ছে, সেটা ভাবতেই ভাল লাগছে। গড়ে প্রতিদিন ক্লিক হয়েছে প্রায় ১০৯ বার। আর এক লক্ষ থেকে দুই লক্ষে উন্নীত হতে সময় লেগেছে দুই বছর তিন মাস তিন দিন, গড়ে প্রতিদিন প্রায় ২২৫টি করে ক্লিক।

এখানে এমনও গুণী এবং জনপ্রিয় ব্লগার আছেন, যার ব্লগ পাতাটি সাড়ে সাত লক্ষাধিক বার দেখা হয়েছে। তিন চার লক্ষাধিক বার দেখা হয়েছে এমন ব্লগারের সংখ্যাও নেহায়েৎ কম নয়। সে তুলনায় আমার এ অর্জন অকিঞ্চিৎকর, এটাকে হয়তো শুধুমাত্র একটা প্রাথমিক মাইলফলক বলা যেতে পারে, ব্লগে সক্রিয়তার একটা নির্দেশক মাত্র।

আমার ব্লগের পাঠসংখ্যা একলক্ষের মাইলফলকটি স্পর্শ করেছিল ২০১৮ সালের ২৮ জুন তারিখে। এর মাঝে কখনো কখনো আমার লেখা থেমে গিয়েছিল, কখনো কখনো অবস্থানগত কারণে ব্লগে ঢোকাই হয় নাই। কিন্তু আবার লেখার ধারায় ফিরে এসেছি, আবার এখানকার কবি, লেখক, বিশ্লেষকদের লেখা পড়ে আনন্দিত হয়েছি, অভিভূত হয়েছি। চেষ্টা করেছি যেসব লেখা পড়েছি, সেগুলোতে নিজেরও কিছু কথা রেখে আসার জন্য। যারা এখানে অনেক পুরনো, তাদের অনেকের অনেক ভাল ভাল পুরনো পোস্ট খুঁজে বের করে পড়েছি। নোটিফিকেশন বিভ্রাটের কারণে তাদের অনেকে এ কথা হয়তো জানতেও পারেন নি, হয়তো আমার মন্তব্যগুলো আর কোনদিনও তাদের চোখে পড়বে না, তবুও আমি সন্তুষ্ট যে আমি তাদের ভাল লেখাগুলো পড়ে আমার ভাবনাগুলো তাদের লেখায় রেখে আসতে পেরেছি। পুরনোদের মধ্যে যারা এখনও এ ব্লগে সক্রিয় আছেন, আমি মাঝে মাঝে তাদের চলতি লেখায় গিয়ে তাদেরকে জানিয়ে এসেছি তাদের পুরনো লেখায় আমার মন্তব্যের কথা। কেউ কেউ সেগুলো পড়েছেন এবং ফিরতি প্রতিমন্তব্য করেছেন, কেউ কেউ করেন নি। আবার তারা যে ফিরতি প্রতিমন্তব্য করেছেন, সে কথাটাও আমি সময়মত হয়তো জানতে পারিনি ঐ নোটিফিকেশন বিভ্রাটের কারণেই, নিজে তাদের লেখায় গিয়ে চেক না করা পর্যন্ত।

যাহোক, এই সুযোগে যারা এ যাবত আমার ব্লগ পাতাটি অন্ততঃ একবারের জন্য হলেও দেখে গেছেন- কোন লেখা না পড়েও বা কোন লেখা পড়ে মন্তব্য না করে হলেও, তাদেরকে আমার এ ব্লগপাতায় পদার্পণের জন্য আন্তরিক ধন্যবাদ। আর যারা আমার এ ব্লগের লেখা পড়ে এবং মন্তব্য করে আমাকে নিরন্তর উৎসাহ ও অনুপ্রেরণা যুগিয়ে গেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা জানাচ্ছি।

সবাই ভাল থাকুন, সুস্বাস্থ্যে, সপরিবারে, সব সময়ে---


(স্বীকারোক্তিঃ এ পোস্টের অনেকাংশই আমার ব্লগের ক্লিকসংখ্যা ‘লক্ষতম’ মাইলফলক স্পর্শ করার সময় লিখিত পোস্টটি ঈষৎ সম্পাদনা করে নেয়া হয়েছে। যারা সে সময় আমার সে পোস্টটি পড়েছিলেন, তাদের কাছে এটা দ্বিরুক্তি মনে হলে ক্ষমাপ্রার্থী)


ঢাকা
০১ অক্টোবর ২০২০
শব্দসংখ্যাঃ ৪৪১
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২০ রাত ১০:২৮
৩১টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

×