somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাভাবিক সৌজন্যের বৈপরীত্য

২৫ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুকূল ভাবনাঃ

আমাদের জীবনের কিছু অদৃশ্য ছাতার কথা ভেবে গত ০৯ মার্চ ২০১৯ তারিখে একটা কবিতা লিখেছিলাম। সেটা একটি ইংরেজী কবিতার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। গতকাল একজন আমেরিকান গল্পলেখক আমাকে জানালেন যে তিনি একটি গল্প লিখছেন, সে গল্পের জন্য তিনি একটি ‘ছাতা’ বিষয়ক কবিতা খুঁজছিলেন। সার্চে তিনি আমার ‘An Invisible Umbrella’ শীর্ষক কবিতাটির সন্ধান পেয়েছেন, যেটা তার গল্পের সাথে সম্পূর্ণ সাযুজ্যপূর্ণ (তার ভাষায়, ‘it fits perfectly into my story’)। তিনি তার গল্পে আমার এ কবিতাটি সংযোজন করার জন্য অনুমতি চেয়েছেন। তার গল্পের কাঠামোটি অনুধাবন করার জন্য তিনি গল্পের ২৫ টি পৃষ্ঠাও কপি করে পাঠিয়েছেন। ভেবে অবাক হ’লাম, কিভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মানুষের ভাবনাগুলো একজনেরটার সাথে অপরজনেরটা বছর বছরান্তর পরে হলেও মিলে যেতে পারে! আর Internet Connectivity এ অনুসন্ধানের কাজটাকে কত সহজ করে দিয়েছে!

ডিজিটাল ব্যস্ততা সত্ত্বেও মানুষ এখনো বই পড়ে, কবিতা পড়ে- বই লেখে, গল্প লেখে, কবিতা প্রবন্ধ ছড়া কথিকা সবই লেখে, এবং পড়েও, কথাটা ভাবতেও কত ভাল লাগে!

আমার সে কবিতাটাঃ

An Invisible Umbrella

She put her small umbrella in the side of her bag,
Folded, flap wrapped and buttoned.
The umbrella's handle protruded out,
As its length was a bit bigger than the bag's.
She left a few inches gap at one side of the zip
To allow for this clearance.

There was no rain forecast, yet she carried the umbrella.
‘Twas, as if, an assurance of security,
Against rain, against sun. She kept the bag beside her seat.
As she gently held the protruding handle,
She gratefully remembered another umbrella of her life;
Her dad, her best friend, who still invisibly hovers overhead.


Dhaka
09 March 2019


সুচতুর ভাবনাঃ

বেশ কিছুদিন আগে আমি ফেসবুকে এই স্ট্যাটাসটা দিয়েছিলামঃ

The family is a source of strength, a treasure we inherit by birth. It’s a wheel that takes us forward; usually the mom being the kingpin of the wheel, dad the driving gear and ‘love’ the driving force.

স্ট্যাটাসটা দেয়ার কিছুক্ষণ পরেই সেখানে একজন পাঠক তার একটি প্রতিক্রিয়া জানিয়ে গেলেন 'লাভ' চিহ্নের মাধ্যমে। স্ট্যাটাসটা যেহেতু ‘পাবলিক’ করা ছিল, সেহেতু তিনি আমার বন্ধু তালিকায় না থেকেও সেখানে তার ভাল লাগার প্রতিক্রিয়াটি জানাতে পেরেছিলেন। খানিক পরে তার ওয়ালে গিয়ে দেখি আমার পোস্টটাকে তিনি হুবহু কপি-পেস্ট করে সেখানে ঝুলিয়েছেন এবং নিমেষেই তার কিছু গুণমুগ্ধ পাঠকের কাছ থেকে লাইক, লাভ ইত্যাদি প্রতিক্রিয়া এবং ক'টি এ্যাপ্রিশিয়েটিভ মন্তব্যও পেয়েছেন। কারো মন্তব্যের উত্তরে তিনি কৃতজ্ঞতাও জানিয়েছেন কিন্তু ভুলেও উল্লেখ করেন নাই যে সে কথাগুলোর মূল রচয়িতা তিনি নন। যেহেতু কথাগুলো আমারই ছিল, সেহেতু আমিও সেখানে একটা লাইক দিয়ে মন্তব্য করলাম, ‘আমার পোস্টটাকে আপনি কপি-পেস্ট করে এখানে লিখেছেন, অথচ আমার নামোল্লেখ করেন নি। আমি আপনার প্রতিক্রিয়াসহ আমার পোস্টের স্ক্রীনশট রেখেছি। আপনি যদি অনতিবিলম্বে এখানে মূল রচয়িতার ক্রেডিট কার্টেসী উল্লেখ না করেন, তবে আমি সেটা এখানে পোস্ট করে দিব’। তিনি ঢাকার অনতিদূরে একটি জেলার অধীনস্থ উপজেলা শহরের কলেজে ইংরেজীর প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন। এজন্য তার প্রতি কিছুটা সম্মান দেখিয়ে স্ক্রীনশটটা আমি সরাসরি না পোস্ট করে তাকে একটি সুযোগ দিয়েছিলাম। পরমুহূর্তেই দেখি তিনি আমার মন্তব্যটা মুছে দিয়েছেন এবং ছোট্ট করে এক কথায় আমার নামোল্লেখ করেছেন, কিন্তু নামটা তিনি ট্যাগ করেন নি। ওনার সদিচ্ছা থাকলে উনি আমার সৌজন্যের প্রত্যুত্তরে আমাকে ইনবক্সে ভুল স্বীকার করতে পারতেন। এখন একজন কলেজ প্রভাষকও যদি এমন একটা কাজ করে বসতে পারেন, তবে আমরা আর কার কাছে কী আশা করতে পারি?

ঢাকা
২৫ এপ্রিল ২০২১
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

×