somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খায়রুল আহসান
একজন সুখী মানুষ, স্রষ্টার অপার ক্ষমা ও করুণাধন্য, তাই স্রষ্টার প্রতি শ্রদ্ধাবনত।

কবিতাঃ একটি দীর্ঘ চিঠি

১৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা,
তোমার শরীর অনেকদিন থেকেই খারাপ,
বছর তিনেক থেকেই একটু একটু করে
খারাপের মাত্রা বেড়ে চলেছে, আমরা তা
বুঝেছি এবং অসহায়ভাবে দেখে চলেছি।
আড়াই বছর আগেও তুমি সৈয়দপুর থেকে
ডমেস্টিক ফ্লাইটের প্লেনে সিঁড়ি বেয়ে উঠে,
ঢাকা থেকে বেড়িয়ে গিয়েছিলে। অথচ আজ
তুমি চলৎশক্তিহীন, একা বসতেও পার না।
তোমার দৃষ্টিশক্তি ক্ষীণ হতে ক্ষীণতর হচ্ছে।
বোধশক্তি বিলুপ্ত হচ্ছে অনিমিখ দু’আঁখির
অতলান্ত ভাবসায়রে, যেখানে আমাদের
নেই কোন প্রবেশাধিকার! নিত্যদিন তুমি
সেখান থেকে অনুক্ষণ কুড়িয়ে আনো,
কত কি মণিরত্ন তা কেবল তুমিই জানো!

তোমার বাকশক্তি এখনো সক্রিয়, কিন্তু সে
বাক দুর্বোধ্য। তোমার স্মৃতির বিশাল সম্ভার
ক্রমশঃ হ্রস্ব হতে হতে কেবলই খাবি খাচ্ছে
তোমার শৈশবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের তান্ডবে
যা মন্বন্তর আর বিভীষিকাময় হয়ে উঠেছিল!
তুমি এখন তোমার সে শৈশবের বান্ধবীদের
নাম ধরে ডাকো, অথচ তুমি তোমার নিজের
নামটি ভুলে গেছ, তোমার ছেলেমেয়েদেরও!

তোমার কথা জেনে আমার এক অশীতিপর
শিক্ষক, যিনি নিজে আজ বয়সের ভারে ন্যুব্জ
এবং যষ্ঠিনির্ভর, আমাকে ফোন করে বললেন,
‘তুমি তোমার মায়ের পদস্পর্শ করে দয়া মাগো
স্রষ্টার, সন্তানের দোয়া তিনি কখনো ফিরান না,
কোন প্রতিকার কিংবা শ্রেষ্ঠতর বিনিময় ছাড়া’।
তাঁর কথাটা আমার মনে স্থায়ীভাবে গেঁথে র’লো!
নিজস্ব পন্থায় তো অনেক দোয়াই করি প্রতিদিন,
এবারে তাঁর পন্থাটি অনুসরণ করার জন্য আজ
আমি রওনা হ’লাম তোমার পদপৃষ্ঠের সন্ধানে!

মা, তোমার ঘরের ঠিকানাটা আমি যদিও জানি,
তোমার মনের ঠিকানাটা, হালের বোধ-ঠিকানাটা
আমার জানা নেই। এ চিঠিটি তাই লিখে চলেছি
ঠিকানাবিহীন, জানি এটা তুমি কখনোই পাবে না।
যানজটের অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি তোমায়
এ চিঠিটি লিখে চলেছি, সারাটা পথ তোমায় ভেবে।
শ্যাওড়া থেকে উত্তরা, ক্ষুদ্র এ পথটুকু পাড়ি দিতেই
পাঁচ পাঁচটি ঘন্টা পার হয়ে গেল স্থবির জটে বসে।
অথচ যেতে হবে আরো কত পথ, তিনশত কি.মি!
পথের যে অবস্থা, অন্যদিন হলে ফিরে চলে যেতাম।
কিন্তু আজ আমার মন বলছে, কষ্ট হলেও, এ পথ
এক সময় শেষ হয়ে আসবে, আমি ঠিকই পৌঁছাব
তোমার কাছে। হয়তো বিকেলে নয়, গভীর নিশীথে।
তোমার আশিসের কাছে সব দুর্ভোগই যে কত তুচ্ছ!


(ঢাকা-রংপুর মহাসড়কে অসহ্য যানজটে আটকে থাকা অবস্থায় রচিত। সাত/আট ঘন্টার যে পথ সতের ঘন্টায় শেষ হয়েছিল!)

ঢাকা-রংপুর মহাসড়কের বিভিন্ন অংশ থেকে....
১৫ জুন ২০২১

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ রাত ৮:৪৩
১৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×