
এখন বাজে সকাল সাতটা সাতচল্লিশ,
খুব বেশি আগে সকাল না হলেও,
অন্যান্যদিন এখানে এ সময়েই দেখা যেত
কাজে বের হওয়া মানুষের চলমান সারি।
করোনার কারণে নেমে আসা লকডাউন,
পুলিশের আকস্মিক টহল আর সতর্কবাণী,
নিত্যদিনের মৃতের ঊর্ধ্বমুখি পরিসংখ্যান
জনশূন্য করে দিয়েছে এ ব্যস্ত সড়কটিকে।
একটাও রিক্সা নেই, নেই কোন গাড়ি ভ্যান,
বা সাইকেল আরোহী। এমন কি সামনের ঐ
“আলহামদুলিল্লাহ ভ্যারাইটি স্টোর” টাও বন্ধ,
যার মালিককে গতকাল পুলিশ শাসিয়ে গেছে।
আমার চোখের সামনে দিয়ে টানা চলে গেছে
ডিশ-কেবলের কালো তারের সমান্তরাল লাইন।
আজ এসব আয়তক্ষেত্রের ভেতর দিয়েই দেখছি
জীবনের পরিসীমা আর নিদারুণ অন্তঃসারশূন্যতা!
রংপুর
০৯ জুলাই ২০২১
(ছবিটা আমার আইফোনে তোলা।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


