somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শরতের শেষ অপরাহ্নে

১৭ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাঁঝের মায়া....(১৬ অক্টোবর ২০২১, ৪ঃ৪৫ অপরাহ্ন)

করোনাকালীন গত দেড় বছরে ঘরে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছিলাম। গতকাল একটা ব্রেক নিলাম। পাঁচ বাল্যবন্ধু মিলে অর্ধদিবস সস্ত্রীক কাটিয়ে এলাম কাছাকাছি একটা জায়গা থেকে, যেখানে বসে কিছুটা প্রকৃতির ছোঁয়া অনুভব করা যায়। জায়গাটা আমার বাসা থেকে মাত্র ১২ কিমি দূরে, পূর্বাচলে।

গতকাল শরত কাল শেষ হয়ে গেল। গোটা শরত জুড়ে মানুষজন দল বেঁধে এসেছিলেন এসব জায়গায়, কাশফুলের ছবি তুলতে, কাশফুলের সাথে নিজেদেরও ছবি তুলতে। নারীগণ সোল্লাসে কাশফুল ছুঁয়ে কিংবা কাশফুলের আড়ালে নিজেদেরও ছবি তুলেছেন। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে নিজেদের সাজ সজ্জায় পরিবর্তন এনে এভাবে প্রকৃতির সাথে একাত্ম হয়ে ছবি তোলাটা এখন নাগরিক নারীদের অনেকটা ঐতিহ্যে পরিণত হয়েছে।

তবে গতকাল আমরা যেখানে বসেছিলাম, সেখান থেকে আশে পাশে কোন কাশফুল আমার চোখে পড়েনি। তবুও, অলস অপরাহ্নের নৈঃশব্দেরও একটা সৌন্দর্য ছিল। একসাথে লাঞ্চ করে আমাদের গল্প-স্বল্প চলেছিল সূর্যাস্ত পর্যন্ত। মাগরিবের পরে বাসায় ফিরে আসি যার যার মত। সেখানে থাকাকালীন মাঝে মাঝে উঠে কিছু ছবি তুলেছিলাম। তার মধ্য থেকে কয়েকটি এখানে পরিবেশন করলাম।

ঢাকা
১৭ অক্টোবর ২০২১


"পাল গুটিয়ে থমকে গেছে ছোট্ট তরীটি
আহা, ছোট্ট তরীটি
শান্ত নদীটি" 16 October 2021 at 5:34 pm


তালগাছ এক পায়ে দাঁড়িয়ে........ 16 October 2021 at 5:06 pm


মৃত গাছের শাখায় বসে তপস্যারত একটা পাখি। 16 October 2021 at 4:24 pm


"শান্ত নদীটি, পটে আঁকা ছবিটি
একটু হাওয়া নাই
জল যে আয়না তাই
ঝিম ধরেছে, ঝিম ধরেছে গাছের পাতায়" 16 October 2021 at 4:26 pm


এপার ওপার....... 16 October 2021 at 4:28 pm


নিস্তরঙ্গ জলে প্রকৃতির ছায়া ........ 16 October 2021 at 4:25 pm


অস্তাচলের প্রস্তুতি...... 16 October 2021 at 4:25 pm


সন্ধ্যা ঘনিয়ে আসে, নিঃশব্দে..... 16 October 2021 at 4:25 pm


মৃত গাছের শাখায় বসে তপস্যারত আরেকটা পাখি।16 October 2021 at 4:24 pm


আড্ডা থেকে একটা ব্রেক নিয়ে আসর এর নামায পড়তে এসে প্রেয়ার রুমের পেছনের জানালা দিয়ে তাকাতেই দেখা পেলাম তপস্যারত এ ফিঙে পাখিটির। 16 October 2021 at 4:07 pm


পাখিটির ষষ্ঠেন্দ্রিয় হয়তো তাকে জানিয়েছিল, কেউ একজন পেছন থেকে তার ছবি তুলছে। তাই সে ঘাড়টা একটু বাম দিকে কাৎ করলো, আমিও ওর একটা বেটার ভিউ পেলাম।16 October 2021 at 4:08 pm
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০১
২৩টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

×