বাংলার বাঘেরা আজ আফ্রিকার ছোট সিংহদের (জিম্বাবুয়ে) সামনে পড়তে যাচ্ছে। তাও আবার সিংহদের বাড়ির মাঠে। বুলাওতে আজকের ম্যাচ শুরু হচ্ছে আর ঘন্টা দুয়েকের মধ্যে।
কাগজে কলমে বাঘেরা ফেবারিট। ওডিআই তালিকায় বাঘেরা ৯ আর সিংহরা ১১নং দল। বাঘেরা দলীয় সংহতিতে এগিয়ে। সিংহদের ক্রিকেট ব্যবস্থাপনায় এলোমেলো অবস্থা বলে কাগজে লেখা হচ্ছে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাঠে বাঘেরা বড়ো বড়ো শিকার করে এসেছে। মনোবল তুঙ্গে !
আমাদের সমস্যা, শুরুতে এ দলের সাথে ৭ উইকেটের আচমকা পরাজয়। পেস সহায়ক মাঠে মাশরাফি নেই। প্রথম ম্যাচে আমাদের মূল অস্ত্র স্পিন কাজ করেনি।
পরিসংখ্যান ওদের দিকে মুখ করে আছে। ৩৭ ম্যাচে ওদের জয় ২০ আমাদের ১৭। ওদের মাঠে খেলা ১৫ ম্যাচের ৯টিতেই ওরা জয়ী।
আবারো খেলা ওদের মাঠেই।
চ্যালেন্জটা কঠিন।
আশার কথা, কঠিন শিকারের কিছু প্র্যাকটিসের অভিজ্ঞতা হাতের তালুতে জ্বল জ্বল করছে। সময় মতো সে কথা মনের ভেতর ঝলসে উঠলেই চলবে।
আসুন, বাংলাদেশের জন্য বাড়িয়ে রাখি শুভ কামনার হাত..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

