আজ বাংলাদেশ জিম্বাবুয়ে ৫ম ও শেষ একদিনের ম্যাচে বুলাওয়েতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
বাংলাদেশ ৩-১ এ এগিয়ে। সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে, সাথে ৫০তম একদিনের ম্যাচ জয়ের মাইলফলক ছোঁয়াও হয়ে গেছে।
বাংলাদেশের ৩ ব্যাটসম্যান শতরান করেছেন। দলনেতা সাকিবের ৬৩ বলের শতরান বাংলাদেশের দ্রুততম এবং বিশ্বের ৮ম দ্রুততম।
Click This Link
তামিমের ১৫৪ বাংলাদেশের সর্বোচ্চ ও বিশ্বের ২২তম সর্বোচ্চ ইনিংস।
Click This Link
৪র্থ ম্যাচে ৩১২ রান তাড়া করে সর্বোচ্চ রান তাড়া করে জেতার দেশীয় রেকর্ডও করেছে বাংলার বাঘেরা।
সাথে কিছু ব্যর্থতা আছে। সেগুলো ক্রিকেটের অংশ। সহজভাবে আমরা সেটা মেনে নিতে চাচ্ছি।
এ পর্যন্ত জিম্বাবুয়ে ও বাংলাদেশ ৪১ ম্যাচ খেলেছে। ফলাফল জিম্বাবুয়ে ২১ জয় বাংলাদেশ ২০ জয়। আজ বাংলাদেশ যদি জিততে পারে তাহলে ৪২ ম্যাচে উভয় দলের জয় দাঁড়াবে ২১-২১ এবং সিরিজের ফল দাঁড়াবে ৪-১।
এরকম হবে তো আজ ? আসুন আমরা এ আশাই করি এবং সাকিবদের জন্য দোয়া করি।
ফল যাই হোক আমরা সব সময় সাকিবদের পাশে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

