somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়া বো'লে ! ....১৫

২৩ শে আগস্ট, ২০১০ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link

এনার্জি কমিশন, পুত্রাজায়া

এবার আমাদের নেয়া হলো এনার্জি কমিশনে। পুত্রাজায়ায় তাদের নতুন ভবনে কয়েক মাস আগে তারা উঠেছে। কমিশনের গঠন আমাদের কাছাকাছি ধরনের। তবে ক্ষমতা ও কর্মপরিধি আমাদের চেয়ে অনেক কম। তেল গ্যাস নিয়ে ওদের ম্যান্ডেট নেই। মূলত: বিদ্যুৎ, গ্রীন এনার্জি, রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ। মূল কাজ উপদেশমূলক। রেগুলেটরী কোন কাজ নেই। এনার্জি বিষয়ক কোন আইন প্রণয়ন বা সংশোধন করার প্রয়োজন মনে করলে সরকারকে তারা পরামর্শ দেয়। সরকার তখন তা বিবেচনা করতে পারে। এছাড়া বিদ্যমান আইনের আলোকে তারা নানা গাইডলাইন তৈরী করে। যেমন-জ্বালানী সাশ্রয় সম্পর্কিত গাইড লাইন।
বিদ্যুতের মূল্য নির্ধারনে তাদের কোন হাত নেই।

বাংলাদেশে আছে এনার্জি রেগুলেটরী কমিশন। এরা তেল গ্যাস বিদ্যুতের দাম নির্ধারন করে। নানা বিষয়ে লাইসেন্স দেয়। ওখানে এসবের বালাই নেই।

এদের ভবনটি হলো গ্রীন বিল্ডিং। এমনভাবে ডিজাইন করা হয়েছে স্বাভাবিক আলোতে আলাদা করে কোন লাইট জ্বালাতে হয় না।

সবাই কাজ করছেন লাইট ছাড়া

এর ছাদে লাগানো আছে সোলার প্যানেল ( ফটোভোল্টাইক প্যানেল)। এটা আবার সংযুক্ত করা আছে ন্যাশনাল গ্রিডে। তারা অবশ্য ব্যবহার করেন গ্রিডের বিদ্যুৎ। তাদের ব্যবহৃত বিদ্যুতের বিল থেকে সোলার প্যানেল থেকে যেটুকু বিদ্যুৎ গ্রিডে গেলো তার বিল বাদ দিয়ে বাকী টাকা শোধ করতে হয়। তার মানে বিল বাবদ তেমন টাকা লাগে না।

ছাদ জুড়ে লাগানো সোলার প্যানেল

এই ভবনের ছাদে আমাদের নিয়ে যাওয়া হলো। এখানে বৃষ্টির পানি সংগ্রহ করার ব্যবস্থা দেখানো হলো আমাদের। এখানে সব কাজে বৃষ্টির পানি ব্য্হার করা হয়। এখানে সমস্যা হয় না কারন সারা বছর নিয়মিত প্রচুর বৃষ্টিপাত ( দুই থেকে আড়াই হাজার মিলিমিটার/বছর) হয়।


ছাদের দৃশ্য

সব মিলে পুরো ভবনটি বেশ সুন্দর। একটা ছোট নমুনা-



এই সব দেখেটেখে আমাদের ভালোই ক্ষুধা লেগেছিলো। এটা বুঝলাম ওদের দেয়া লাঞ্চের সময়। কারণ লাঞ্চের জন্য যে খাবার সার্ভ করা হয়েছিলো তা পুরোপুরি হাপিস করে দিয়েছিলাম আমরা। আর কখনোই এ কাজ করতে পারিনি। খাবার পরও অনেক খাবার আমাদের মিকে তাকিয়েছিলো।

আলামান্দা শপিং মল

সেদিন ছিলো শুক্র বার। এনার্জি কমিশনের কাজ শেষে আমরা বের হলাম পুত্রাজায়া দেখবো বলে। তার আগে জুম্মার নামাজ আদায় করবো পুত্রা মসজিদে। যারা নামাজ পড়বেন না (অমুসলিমও ছিলেন অনেকে) তাদের জন্য টার্গেট ঠিক করা হলো তারা যাবেন পুত্রাজায়ার (একমাত্র?) শপিং মল আলামান্দায়।

আলামান্দা

আলামান্দায় ঢুকতে গিয়ে দেখলাম আমাদের বাসটি যেহেতু টুরিস্ট বাস (বাস পারসিয়ারান) তাই আলাদা রাস্তা দিয়ে যেতে হলো। সেটা অবশ্য বিশেষ রাস্তা। রাস্তাটি কাদের কাদের জন্য সংরক্ষিত তার বিবরণ দেখুন-

এ রাস্তা ব্যবহার করবেন-পুলিশ, ফায়ার সার্ভিস, এমবুলেন্স, টুরিস্ট বাস

টুরিস্টদের গুরুত্ব বুঝুন ! শপিং পিয়াসীদের আলামান্দায় নামিয়ে দিয়ে আমরা ছুটলাম দারুন সুন্দর পুত্রা মসজিদে জুম্মার নামাজ আদায় করতে।
(চলবে)

৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×