somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়া বো'লে ! ....১৬

২৪ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Click This Link


পুত্রা মসজিদ

পুত্রাজায়ার প্রধান মসজিদ ''পুত্রা মসজিদ''। পুত্রাজায়ার অন্যতম পর্যটক আকর্ষণের কেন্দ্রবিন্দু এই মসজিদটি। আমরা জুম্মা পড়ার জন্য এলাম। সাথে পিএসডিসি'র মি.হারজিজি রোসলী। ছোটখাট চেহারার আর দশজন মালয়ীর মতোই দেখতে এই তরুণ কর্মকর্তা। যতো কাছে আসছিলাম মসজিদটির সৌন্দর্যে অভিভূত হচ্ছিলাম। এর এক পাশে পুত্রা লেক আর অন্য পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়।

মসজিদটি মুসলিম স্থাপত্যের নানা ঐতিহ্যের শৈল্পিক মিশেলে তৈরী। মালয়েশীয়, পারসিয়ান আর আরব স্থাপত্য কলার মেলবন্ধনে স্থানীয় শিল্পকুশলতায় অনিন্দ্য সুন্দর হয়ে উঠেছে মসজিদটি। এর ১১৬ মিটার উঁচু মিনারটি বাগদাদের শেখ ওমর মসজিদের আদলে তৈরী। এর পাঁচটি ধাপ ইসলামের পাঁচ স্তম্ভের স্মারক।


এর বেসমেন্ট ওয়ালে রয়েছে মরক্কোর বাদশাহ হাসান মসজিদের প্রভাব। গোলাপী গ্রানাইটে নির্মিত ভবনের দরজা ও বিভিন্ন স্থানে কারুকাজ করা আছে। মূল ভবনের কাঠামো দাঁড়িয়ে আছে বারোটি খিলানের ওপর। মাঝখানের গম্বুজটির ব্যাস ৩৬ মিটার, ভুমি থেকে উচ্চতা ২৫০ ফুট।


এই মসজিদে এক সাথে ১০ হাজার লোক ( আরেকটি ডকুমেন্টে দেখলাম ১৫ হাজার) নামাজ আদায় করতে পারে।

বেসমেন্টের অজুখানা খেকে অজু সেরে ভেতরে ঢুকলাম। সত্যি আলিশান ব্যাপার। মেহরাবটি খুব সুন্দর। ক্যালিগ্রাফিতে অলঙ্কৃত। মিম্বরটি দোতলার সমান উঁচু। ইমাম সাহেব ওপর থেকে খুতবা দিচ্ছিলেন। মসজিদে বিভিন্ন স্থানে এলসিডি মনিটর লাগানো। খুতবার কথাগুলো আরবীতে এবং মালয়ী অনুবাদে স্ক্রীনে ভেসে ওঠে। ইনসেটে ইমাম সাহেবের চেহারা দেখা যায়। আধুনিক সাউন্ড সিস্টেমের একটা বৈশিষ্ট হলো, শব্দ শোনা যায় ইমাম সাহেবের অবস্থানের দিক থেকে। আমাদের এখানে যেমন আপনার পেছনের সাউন্ডবক্স থেকে শব্দ শুনলে বোঝা যায় শব্দটা পেছন থেকে আসছে।

ইমাম সাহেবের পাঠ খুবই শ্রুতিমধুর লেগেছে। আরবী উচ্চারণেও খুব দক্ষ মনে হলো তাঁকে। জামাতে নামাজের সময় সুরা ফাতিহার পরে আমরা নি:শব্দে ''আমিন'' উচ্চারণ করি। কিন্তু ওখানে দেখলাম ইমাম সাহেবের নেতৃত্বে সবাই সেটা সজোরে বলেন। আমার সাথেরজন বললেন সালাম নাকি আগে বামে ফিরিয়েছেন। আমি বিষয়টা লক্ষ করিনি। নামাজ শেষে বের হয়ে মসজিদের চারপাশ এবং লেকপারের দিকটি ঘুরে দেখলাম।

নামাজ শেষে সবাই বেরিয়ে যাচ্ছেন

উত্তরের দেয়াল

ঘুরে দেখছেন সবাই


প্রবেশ পথ


প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এভাবে (অফিস খোলা থাকে শুক্রবারে) সবাই গাড়ী রেখে নামাজে গেছেন ! কয়টা দেশে এটা করা সম্ভব ?


(প্রথম ছবিটি নেট থেকে নেয়া। বাকীগুলো আমার দুর্বল ফটোগ্রাফির নজির)


সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ দুপুর ১:১৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচন ২০২৬

লিখেছেন ঢাবিয়ান, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৪

জুলাই বিপ্লবে হাজারো তরুন রাস্তায় নেমেছিল একটা বৈষম্যহীন রাস্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। নির্বাচনের দাবীতে কোন মানুষই জুলাইতে রাস্তায় নামেনি। একঝাক তারুন্যের রক্তের বিনিময়ে সবার প্রত্যাশা ছিল... ...বাকিটুকু পড়ুন

=আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো/বসন্তে ফুল ফুটবেই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৬

তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি =আমায় তুমি বসন্ত দুপুর দিয়ো=
তোমার কি ইচ্ছে হয় না, আমায় দাও একটি বসন্ত দুপুর
ইচ্ছে হয় না আমায় নিয়ে পায়ে বাজাতে পাতার... ...বাকিটুকু পড়ুন

হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণ করে বিএনপির কুলাঙ্গাররা।

লিখেছেন তানভির জুমার, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১০

এক আওয়ামী ব্লগার আমাকে প্রশ্ন করছে আপনি তো বিএনপি করেন তাহলে জামাতের পক্ষে পোস্ট দেন কেন। উত্তরা এই পোস্টের শিরোনামে আছে। আমার উত্তর হচ্ছে আমি জামাতও করি না।

আমার পরিবার,আমার... ...বাকিটুকু পড়ুন

দুইশো নয় আসন নিয়েও কেন অন্যদের বাসায় যেতে হচ্ছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:০৯


নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রথম কয়েক ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় একধরনের উৎসবের আমেজ ছিল। স্ট্যাটাস, পোস্ট, কমেন্ট—সবখানে একই সুর। বিএনপি দুইশো নয়টা আসন পেয়েছে, জামায়াত মাত্র সাতাত্তর, দেশ এবার ঠিক... ...বাকিটুকু পড়ুন

জামাতের নিশ্চিত ভূমিধ্বস পরাজয়ের কারন

লিখেছেন কিরকুট, ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৪

*** জামাত শিবিরের পচা মস্তিষ্কের কেউ এই পোষ্টে এসে ল্যাদাবেন না***


রাজনীতির ইতিহাসে কিছু পরাজয় থাকে তা কেবল নির্বাচনী ফলাফলের ভেতর সীমাবদ্ধ নয় সেগুলো হয়ে ওঠে নৈতিক রায়।

জামাতের সাম্প্রতিক নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

×