somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়া বো'লে ! ....২০

২৮ শে আগস্ট, ২০১০ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Click This Link
মুডাজায়া গ্রুপ
এক দিন আমাদের নেয়া হলো মুডাজায়া গ্রুপের কার্যালয়ে। এটিও বেশ বড়ো বাণিজ্যিক গ্রুপ। টুইন টাওয়ারের কিছু কাজও নাকি তারা করেছে।
যাবার সাথে সাথে ওরাও একটা ''ঝুলা'' ধরিয়ে দিলো। মাদানীর মুখে এক চিলতে হাসি খেলে গেলো। বললো, গুড ঝুলা। কারণ সিডি আর কাগজপত্রের সাথে একটা টি-শার্ট আর ছাতাও যে ছিলো।

পরিপুষ্ট ''ঝুলা''রা

ঝুলা ছেড়ে মনোযোগ দিলাম ওদের ব্রিফিংয়ে। অনেক ক্ষেত্রেই ওদের বড়োরকমের বিনিয়োগ আছে। যেটা আমাদের বিশেষ দৃষ্টি কাড়লো সেটা হলো, ওরা সম্প্রতি ভারতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের একটা কাজ পেয়েছে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আমি জানতে চাইলাম, কয়লা কোথায় পাচ্ছো ? এর জবাবটা সবাইকে চমকে দিলো। জানালো ভারত ওদেরকে একশ' মিলিয়ন টনের একটা খনি দিয়েছে। খনি থেকে তারা কয়লা তুলবে। সেই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবে।

ভাবলাম, ভারত তাদের সংরক্ষণবাদী নীতি থেকে সময়ের প্রয়োজনে কতোটা সরে এসেছে ! মালয়েশিয়ার একটা প্রাইভেট কোম্পানীকে আস্ত একটা খনি দিয়ে দিয়েছে বিদ্যুৎ উৎপাদন করে তাদের দেশেই বিক্রির জন্য। এই পিলে চমকানো তথ্যটা দিলেন মুডাজায়ার ভারতীয় মালয়েশীয় কর্মকর্তা।


আরো চমক অপেক্ষা করছিলো পরদিন। পেপারে দেখলাম মুডাজায়া গ্রুপের ট্যাক্স ফাঁকি তদন্ত করছে পুলিশ। কি বিচিত্র এই দুনিয়া !

শপিং শপিং

বাইরে গেলে কিঞ্চিৎ শপিংয়ের বাই চড়ে কম বেশি সবার মাথায়। আমাদেরও চড়েছে। কথা হলো শপিং করবো কোথায় ? আমরা যে হোটেলে থাকি সেখানেও আছে একটা শপিং মল। নামই ''দ্য মল''। পুত্রা প্যালেসে। জালান পুত্রায়। পার্কসন এখানকার সবচেয়ে বড়ো দোকান। ঘুরে ফিরে দেখলাম মন্দনা।

আমাদের সাথে কর্মরত কর্মকর্তা মি.হারজিজি জানালেন ''সোগো'' বেশ ভালো শপিংয়ের জন্য। এলআরটি স্টেশন বান্দারায়ার সাথেই সোগো শপিং মল। দেখলাম ভালোই শপিংয়ের জন্য।

আরেকজন বললেন, প্লাজা সেন্ট্রালের কথা। সেটা দেখলাম শো-পিসের জন্য ভালো।

আরেক দিন আমাদের নেয়া হলো পেটালিং স্ট্রিটে। চাইনিজ মার্কেট। মালিক বিক্রেতা সবাই চাইনজ। আমি ঠিক আমেজ পেলাম না।

বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানালেন, মসজিদ জামেক ইনডিয়ার সাথের মাইডিন আর হানিফার কথা। দুটোর মালিকই ভারতের দুই মুসলিম ব্যবসায়ী। মাইডিনের দোকান একাধিক। সব চেয়ে পরেরটাই ভালো। আমাদের শপিংয়ের প্রধান কেন্দ্রই হয়ে দাঁড়ালো মাইডিন আর হানিফা। অন্যত্রও কিছু শপিং করেছি। কিন্তু এ দুটোতেই শপিং করে আরাম পেয়েছি।

(চলবে)



৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মে, ২০২৬ রাত ১১:৩৫

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?



একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

×