somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতু মালয়েশিয়া - ৬

০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব-
Click This Link

প্রিয় ডেভিড ম্যাকক্লেমেন্ট


খটমটে ট্রেনিংয়ের ততোধিক খটমটে বিষয়গুলো আমাদের ভালো লেগে গেলো রিসোর্স পারসন ডেভিড ম্যাকক্লেমেন্টের কল্যাণে। আগেই উল্লেখে করেছি ভদ্রলোক ইঞ্জিনিয়ার। তেল গ্যাস সেক্টরে আছেন চল্লিশ বছরের বেশী। তার বিষয়ে আসলেই বেশ ভালো জানেন। কিছু জানতে চাইলে সেটার জবাব যোগাড় করে দেবার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। খুব হাসিখুশী মানুষ। সেটা আমাদের ভেতর সংক্রমিত করে দিলেন। তাই সময়টা উপভোগ্য হয়ে উঠেছিলো। আমরা বাঙালী মার্কা প্যাঁচানো প্রশ্ন করলে মা্ইকার চিপায় পড়ার মতো মুখ করে নিজের স্মৃতি হাতড়ে এসে বলতেন, এটা তার জানা নেই।

ট্রেনিংয়ের সময় মজার মজার ডকুমেন্টারী দেখাতেন। গল্পও বলতেন। ভিয়েতনামের সাথে একবার একটা চুক্তির মধ্যস্থতা করেছিলেন। সে অভিজ্ঞতা বলতে গিয়ে জানালেন, সেখানে মিটিং হয়। একটু পর পর চা আসে। নানা বিষয়ে গল্প হয়। চুক্তি নিয়ে কথা হয় কম। কখনো কথাই হয় না। বারবার যান। মিটিং হয়। চা চলে। চুক্তি হয় না। বললেন, কতো গ্যালন চা খেয়েছি তার হিসাব নেই। এক সময় এইসব গল্প আর চা-ভোজের রহস্য তিনি বুঝতে পারলেন। ভিয়েতনামীরা চুক্তির আগে প্রতিপক্ষের সাথে আলাপ করে বোঝার চেষ্টা করেন লোকগুলো কেমন ? তাদের ওপর আস্থা রাখা যাবে কিনা ? অর্থাৎ পেছনের মানুষগুলোকে না বুঝে চুক্তি করতে চান না। কারণ ভিয়েতনামীদের কাছে মানুষের ওপর আস্থা রাখাই মূল কথা। প্রাণহীন নিষ্ঠুর ব্যবসার ভেতর প্রাণের এই সন্ধান ডেভিডকে মুগ্ধ করেছে।

একদিন ডেভিড ব্রাজিলের জাতীয় তেল গ্যাস সংস্হা পেট্রো ব্রাস-এর
( আমাদের যেমন পেট্রো বাংলা, চীনের যেমন পেট্রো চায়না) এক নতুন প্রধানের গল্প বললেন। তিনি এসেই পেট্রো ব্রাসের খরচ বাঁচানোর জন্য উঠে পড়ে লাগলেন। ইঞ্জিনিয়ারদের ডিজাইন কেটে কমিয়ে সাগরে ভাসমান প্লাটফর্মে সাগরের নীচ থেকে তোলা তেলের প্রসেস প্লান্ট বসিয়ে দিলেন। সেটা চালু করতে না করতে কিভাবে সাগরে তলিয়ে গেলো তার ওপর মুভি দেখিয়ে বললেন, পেট্রো ব্রাস প্রধানের মূল মন্ত্র ছিলো ''Different way of thinking''। চিন্তার বিপ্লব করে ফেলতে চেয়েছিলেন। এই হলো তার পরিণতি। এই গল্প দিয়ে তিনি বোঝাতে চাইলেন, যে জিনিসগুলো নাড়াচাড়া করা ঝুঁকিপূর্ণ ( তেল গ্যাস ইত্যাদি) সেখানে প্রমানিত প্রযুক্তি ব্যবহার করাই উত্তম। আমি ছবি দেখে মন্তব্য করলাম, This not only the different way of thinking but also thedifferent way of sinking ! "' আমার এ রসিকতায় ডেভিড হেসে কুটিকুটি !

টেনিংয়ের ফাঁকে ফাঁকে নিজের বউ ছেলে মেয়ে আর নাতিনাতনীদের গল্প করতেন ডেভিড।

তার আন্তরিকতা আর সরলতা সবাইকে এমন আকৃষ্ট করেছিলো যে, বিদায়ের দিন সবার চোখই ছলোছলো হয়ে উঠেছিলো।

এখনো অবসরে হঠাৎ মনে পড়লে ডেভিডের জন্য মনটা কেমন যেন করে ওঠে। ভালো থাকবেন ডেভিড। জানি না আর কখনো আপনার সাথে দেখা হবে কিনা।

(চলবে)
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১১ বিকাল ৪:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×