সেদিনের সকালের চেহারাটা আর মনে নেই।
মনে আছে কোন একজন বলেছিলো,
আসন্ন বিকেল বেলা আমার কপালে নাকি চমক রয়েছে !
কথাটা শোনার পর কি এক অবাক কারণে ঘড়ি থেমে গিয়েছিলো !
সময়টা যেন পিছু হটা শুরু করেছিলো।
উত্তেজিত অপেক্ষার বিকেল নিস্ফলা গেলো !
আরো কতো বিকেলের প্রাণ গেলো।
কি যে সেই দারুন চমক, এখনো সে জানালো না।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



