যখন ছিলো না এতো নিমেষের যোগাযোগ
তখনো এ পৃথিবীকে পথিবীই ভ্রম করে গেছি।
মানুষের পরিচয় মানুষেই মাথাগুঁজে ছিলো।
নানা কারিগরি এসে পৃথিবীকে এনে দিলো হাতের মুঠোয়।
পৃথিবীর সব কোন হয়ে গেলো
আপন গ্রামের চেয়ে কাছাকাছি।
এখন সবার বাস বিশ্বগ্রামজুড়ে।
বিশ্বগ্রামে মরে গেছে আসল মানুষ।
মানুষেরা মরে গেলে কোনো এককালে মানুষের মনে
ঘনমেঘ জমে যেতো। ঝরে যেতো কিছু অশ্রুকণা !
আজকাল আর কোন মানুষ মরেনা-
প্রতিপক্ষ পরাভূত হয় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



