ক্রিকেটে রেকর্ডের কোন সীমাপরিসীমা নেই। বিচিত্র সব রেকর্ড। নানা ধরণের জোকও চালু আছে এ নিয়ে। একটা জোক এরকম- এটি লাঞ্চের আগে কোন ধর্ম-যাজক ব্যাটসম্যানের প্রথম হাফ সেঞ্চুরী। জোক করবেই না কেন ? আজকাল ক্রিকেট রিপোর্ট পড়তে গেলে কোন না কোন রেকর্ডের খবর থাকছেই। বাংলাদেশ-ভারত টেস্টে ৩ দিনের মধ্যেই কতো রেকর্ড হয়ে গেছে ! শুধু বিরাট কোহলীর রেকর্ড দেখুন-http://www.prothom-alo.com/sports/article/1078487/à¦à¦¾à¦°à¦-দà§à¦à¦¿à¦-নà§à¦-à¦à§à¦¾à¦¹à¦²à¦¿à¦°-à¦à¦¾à¦°à¦à¦¿
মুশফিক তৃতীয় বাংলাদেশী হিসাবে টেস্টে ৩ হাজার রানের রেকর্ড গড়েছেন।
যে রেকর্ড দেখে কোয়ার্টার সেঞ্চুরীর ধারণা মাথায় এলো সেটাও দেখুন-
http://www.prothom-alo.com/sports/article/1079009/à§§à§«-বà¦à¦°-পর-বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à§à¦°-à¦à¦¨à¦¿à¦à¦¸à§-à¦à¦®à¦¨-à¦à¦à¦¨à¦¾
ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরী, সেঞ্চুরী, ডাবল সেঞ্চুরী, ট্রিপল সেঞ্চুরী আর কোয়াড্রপল সেঞ্চুরী (৪ শ রান শুধু ব্রায়ান লারারই আছে টেস্টে) এসব রেকর্ড আছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে লারার তো কুইনটপল (৫০১ রান) সেঞ্চুরীও আছে। টি২০ ক্রিকেটে ৩০ রানের ইনিংসগুলোরও রেকর্ড রাখা হচ্ছে। লেখা হয় ৩০+।
এতোসব রেকর্ডের সাথে কোয়ার্টার সেঞ্চুরীর হিসাবও যোগ করলে ক্ষতি কি ?
আইসিসি'র দৃষ্টি আকর্ষণ করা গেলো।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



