(১)
হত্যা কিংবা আত্ন হত্যা জানি - পাপ শুধু নয়
এ যে মহা পাপ, মহা আপরাধ - বিমূঢ় বিস্ময়
আলোর ঝলকানিতে অসহ্য যাতনা নিয়ে বুকে
বিপন্ন বিস্ময়ে এগিয়ে গেলে আহা মরনের দিকে।
(২)
মরন তো শুধু মরন নয় - মরনের ও আছে জ্বালা
নিজ হাতে নিজের টুঠি চেপে আত্নহুতির বিমূঢ় পালা
দেখতে হয় যদি আহা অসহায় দু'টি চোখ মেলে
কেন তবে তুমি আলোর পথে ডাক দিয়েছিলে?
(৩)
আলোর পথে ডাক দিয়ে আধাঁরের পথে নিলে বেচে
মরনের কাছে নিজের প্রান নিজেই দিলে যেচে,
শুনলে না কারো কথা
জানলে না কারো ব্যাথা
নিজের হাতে নিজের কবর নিজেই গেলে রচে।
=====================================
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



