১. কালে কালে
কালে কালে তালে নিন্দার ছলে জ্বলে উঠে নারী প্রগতির প্রমত্ত মিছিলে
মুখরোচক পুরুষ চর্চার কলকাকলীতে মেতে উঠে তারা - উৎসবের ছলে,
গন্ডারের চামড়ায় আলখেল্লা পরে পুরুষ সকল আজি ঢেকেছি আপন শরীর
হুলের নীল বিষ বেদনায় নিরবে নির্বিকারে তুলো গুজে কানে হয়েছি বধির
নিন্দার বিষ বাণে যতই ক্ষত বিক্ষত হোক না আমার কুসুম কোমল হৃদয়
তবুও আমি প্রতি নিশ্বাসে বিশ্বাস রেখে বলি যুগে যুগে নারীদের হোক বিজয়।
২। প্রগতির দেখো দুর্গতি আহা
আধুনিক নারী যখন স্পর্শকাতর শরমিন্দা পাতার শরম গিয়েছে ভুলে
বহুজাতিক কোম্পানির ভোগের পণ্য সেজে হয়েছে নগ্ন প্রগতির ছলে,
প্রগতির দেখো দুর্গতি আহা- মা বোনদের সাজিয়েছে প্রগতির মডেল
নারী-সম্ভ্রম বানিজ্যে আপন আখের গুছিয়ে করে সম্পদ অশেষ অঢেল,
ডলারের ছিটে-ফোটা ঘ্রাণে আধুনিকা নারী যৌবন-সম্ভ্রম সকল বিকায়
বয়সের ভারে চর্ম কুঞ্চনের শুরুতেই দেখে ভ্রমর সকল গিয়েছে পালায়।
৩। প্রগতির মূলা
পুরুষের নাড়ী-নক্ষত্র চিনে চিনে তুমি হয়েছো রহস্যময়ী সুদক্ষ নারী
বহুজাতিক কোম্পানীর শোষণের হাত ধরে তবু হও অনার্য আনাড়ী
প্রগতির মূলা ঝুলিয়ে তাহারা একে একে খুলে নেয় সকল গাত্র-বসন
সম্ভ্রম লুঠে চেটে পুটে খেয়ে দেখায় তবে অলৌকিক স্বাধীনতার স্বপন
রূপ যৌবন হারিয়ে সব সম্মুখে দেখে - সে জীবন ভীষন রূঢ় অন্ধকার
স্বাধীনতার সোনার হরিণ ধরতে গিয়ে - হারায় শেষে সোনার সংসার।
==========================================
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৫ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



