খই ফুটে সই ঠোঁটে
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
.
মানে অভিমানে খুব
রেগে আছো তাই
কথা বলা বন্ধ দু’দিন
যেন দুই যুগ হায়,
খইয়ের মতো তবু
কথা ফুটে মনের গভীরে
সবুজ কুঞ্জে হৃদয় রাঙে
গো-ধূলি আবিরে,
রাঁধো সুখে বাড়ো দুঃখে
মন কাঁদে কথার ভারে
আকু পাকু দু’টো রূপোর পাখী
সোনার খাচায় বন্দী হয়ে মরে,
.
.
দূর আকাশের নীলে
চাঁদ এলে তারা জ্বলে
খই ফুটে সই ঠোঁটে
নকশী কাঁথার তলে,
চুমু হয়ে কথা ঝরে
তোমার রসাল ঠোঁটে
উত্তরের ঝড়ে দক্ষিণের নদীতে
উত্তাল জোয়ার উঠে,
লাগাম ছাড়া দেহ ঘোড়া
দিক বিদিকে ছুটে
সামনে নদী সাগর পাড়ি
সাঁতার তাতে কাটে,
রাতের আঁধারে
সাগর সাঁত্রে
ধূয়ে যায় সব গ্লানি
জেগে দেখি ভোরে
তোমারই বাহু ডোরে
শুয়ে আছি আমি।
.
=========================
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি
ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুন