(১) ঘৃণ্য কীট
নর্দমার নরাদম ঘৃণ্য কীট
অন্ধকারে আবর্জনা মাখামাখি ভালবাসে
বড়ই অস্বস্থিতে ভোগে
আপন আলোতে উদ্ভাসিত সূর্য যবে হাসে,
(২) অপেক্ষা
সূর্যাস্ত মানে তো সূর্যের মরণ নয়
শুধুই সাময়িক বিদায়
আরকেটি সুন্দর সোনালী সকালের জন্যে
পৃথিবী অধীর অপেক্ষায়।
(৩) সূর্যের মতো
জ্ঞানীরা আজীবন আলো ছড়ায় সূর্যের মতো
মরনের পরে চন্দ্র হয়ে ছড়ায় জ্যোৎস্না আলো
নর্দমার কীট বিষ্ঠা খেয়ে বিষ্ঠা ছড়ায় বেশ ভালো
অন্ধকারে থেকে থেকে হয়ে যায় আর ও কালো।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৫ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



