
(১) সাধের লাউ
কচি দু'টি লাউ ঝুলে দোলে উঠে উঠোনে শোভিত মাচাঙ
কৃষানীর পানে মুগ্ধ নয়নে তাকিয়ে রয় বেহায়া কৃষাণ ,
সোহাগের কাঁটা ফুটে পুলকিত কৃষাণী শরমে হয়ে বাঁকা
আধো লাজে আহা আঁচলে দেয় ঢাকা রেখে আধো ফাঁকা
বেহায়া বাতাসে দোলে উঠে লতা , সরে যায় সবুজ পাতা
কেঁপে উঠে বুক - নয়নেতে সুখ সোহাগে মাখা কাব্য গাঁথা।
(২) পান থেকে চুন খসলে
ঘৃণা করো যারে তুমি আহা সেই তো সোহাগ ভরে
সযত্নে সাদরে পরম আদরে বুকে লয়ে চুমে অঁধরে ,
পান থেকে একটু চুন খসলে তবে ঠোঁট দু'টো বেকে
ফুলের সৌরভে কাঁটার গৌরবে নিঃশ্বাসের বিষে মেখে
জিঘাংসার দংশনে গোক্ষুর ফণা তোলে চোবল কেটে
নিজের বিষে নিজে জ্বলে কেন কাঁদো দুঃখের চিত্র পটে।
(৩) নারী পুরুষ
কিছু পুরুষ পুরুষ নয় - অত্যাচারী কাপুরুষ পরিযায়ী
তেমনি ঠিক কিছু নারী - নারী নয়, কামুক ছলনাময়ী,
তাই বলে কেন পৃথিবীর তাবৎ পুরুষ অথবা নারী
হয়ে যাবে বলো বিষ বিদ্বেষে ভরা ঘৃণার তকমাধারী,
পুরুষ কি কভু কল্পণা করে নারী বিহীন একটি সবুজ পৃথিবী
কিংবা পুরুষ বিহীন পৃথিবীতে আঁকিবে কে অমর প্রেমের ছবি?
____________________________________________________
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


