
_________________________________
.
.
১.
এই ঝুম বর্ষার কালে
বৃষ্টি ভেজা তোমার চুলে
সুবাস ছড়ায় কদম ফুলে।
.
.
২.
ভরা বরষার কালে
বাজায় বাঁশী কদম তলে
সখী -তোমায় দেখার ছলে।
.
.
৩.
বর্ষার আকাশে কালো মেঘ উড়ে
কত যে কদম ফুল ফুটে আর ঝরে
পথ চেয়ে আছি সখী আসিবে তুমি ফিরে?
.
.
৪.
চলো তুমুল বর্ষার বৃষ্টিতে ভিজি
জলজ সোহাগে সোনালী কৈশোর খুঁজি
প্রীতির বন্ধনে যদি হও ওগো রাজি।
.
.
৫.
বর্ষার জলে থৈ থৈ নদী নালা বিল
সোনার ফসল আহা নিয়ে গেছে চিল
ধেয়ে আসছে ঐ ভুখা নাঙ্গা মানুষের মিছিল।
_______________________________
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



