১। আইন
.
যত আইন তত ধারা
রাজাকে বাঁচিয়ে
প্রজাকে মারা।
২। বিচার
.
বিচার মানে নির্বিচারে অনাচার অত্যাচার সাজা
রসিয়ে রসিয়ে আমের আচার খেয়ে নাচবে রাজা
আছাড় খেয়ে হাত পা ভেঙ্গে মরবে অভাগা প্রজা।
৩। শাসন
.
রাজা খাওয়াবে পড়াবে নাচাবে
রাজার বিরুদ্ধে মিছিল করলে
পুলিশ দিয়ে পিঠাবে।
৪। নির্বাচন
.
নির্বিবাদে ক্ষমতায় থাকার অলৌকিক আচরন
বক্স, ব্যালট, পুলিশ, সাংবাদিক সবই থাকবে
থাকবে না শুধু ভোটের মালিক নির্বোধ জনগণ।
৫। তদন্ত
.
বড় লোকের বিরাট কাজ কারবার
এসব বিষয় নিয়ে নাচানাচি করা
সাধারণ পাবলিকের কি দরকার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

