
মেয়েরা যাকে ভালবেসে - ভাবে মনের মানুষ
মনের কথা নাকি বলে না তার কাছে মুখ ফুটে
শুধুই চোখে চোখ রেখে মুখের পানে চেয়ে থাকে
আর সব কথা শুনে যায় তাহার মুগ্ধ শ্রোতার মত;
মুখ ফুটে না-বলা মনের কথা বলে যায় ছলে,
আড়ালে আবডালে ইশারা ইঙ্গিতে সুকৌশলে
সুতীক্ষ দৃষ্টি বানে কিংবা স্মীত হাসির আড়ালে
অথবা কথার মারপ্যাচে অঙ্গভঙ্গির আবহে,
মনের মানুষ হয়তো তার - অর্ধেক বুঝে
বাকি অর্ধেক সমুদ্র চরে চোরাবালিতে ডোবে।
মেয়েরা কবিতার মতো -
অর্ধেক হয়তো গেলে বুঝা
বাকি অর্ধেক রহস্য ঘেরা,
কবিদের সাথে তাই মেয়েদের চমৎকার মিল;
কবিরাও বলে না মনের কথা কোনদিন মুখ ফুটে,
কিছুটা লাজে আর বাকিটা প্রত্যাখ্যানের ভয়ে
অনভিজ্ঞ লাজুক কবি বিনীত বদনে গোমড়া মুখে
মনের ভিতরে একটি মন খোঁজে- অতি সন্তর্পনে,
শব্দের পিঠে শব্দ বুনে আপন মনে - বুকের পাঁজরে ;
তুমি তো খুব কবিতা পড়ো
কবিতা ভালবাসো
কবিতা বুঝো
শুধুই বুঝলে না কোনদিন অভাগা কবিকে!
.
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



