কল্পনা মিশ্রিত কাহিনী , সাইন্স ফিকশন, গল্প , উপন্যাস , কবিতা লেখা যাবে কিনা? যদি ইসলামে এর অনুমতি থেকে থাকে এর সীমানা কতটুকু। ইসলাম অনুমোদিত কতগুলো সাহিত্যর নমুনা পেলে ভালো হত। নজরুলের সাহিত্য , জসীমউদ্দেনের সাহিত্য ইত্যাদি ইসলাম অনুমোদিত সাহিত্য কিনা জানিনা। পৃথিবীতে যেগুলো বস্তুবাদী সাহিত্য যেমন মা, ইস্পাত, মানুষের মত মানুষ , মাধুকুরি ইত্যাদি। বস্তুবাদী বলতে বোঝাতে চাচ্ছি যে এগুলো আখেরাতকে টার্গেট করে রচিত হয়নি। আবার নকসী কাঁথার মাঠ, শিউলি মালা এগুলো ইসলামকে টার্গেট করে রচিত হয়নি। তাহলে ইসলামের উপযুক্ত সাহিত্য কোনটা। সেরকম বিখ্যাত সাহিত্য কি আছে কিনা?
এবার আমি দ্বিধান্বিত হলাম। ইসলামের সাহিত্যের মোডেল কোনটা।
সাহিত্য ও ধর্ম বনে না কেন? সাধারণত বলা হয় সাহিত্যিকরা নাস্তিক হয়। মানে তারা প্রথাগত ধর্মের অনুনারি হয় না। তাহলে ধর্মের সাথে সাহিত্য কি আলাদা?
গানের মাঝে প্রিয়সীর মুখ লুকিয়ে থাকা, বাদ্যযন্ত্র, কবিতাতে প্রিয়সীর অধিকার করে থাকা, গল্পতে কল্পনা মিশ্রণ, বিজ্ঞানের কল্পকাহিনী ইত্যাদি বিবেচনা করলে কি বিষয় বা ফলাফল আসবে জানিনা। ইসলামি সাহিত্যে সৃষ্টিকর্তার অধিকার কতটুকু? তাকে উদ্দেশ্য করে নিশ্চয় লিখেতে হবে?
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



