somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরণ্যকের হিনমন্যতা ও হিমার প্রতি ভালোবাসা

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরণ্যক হিমাকে ভালোবেসে ফেলল । মনে মনে কে যেন ওকে সবসময় বলে তুমি ওকে পাবে। এই নীতির কোন পরিবর্তন নয়। আরণ্যক নিশ্চিত যে ও হিমাকে পাবে। কবে পাবে? দেখতে দেখতে এক বছর পার । সেকেণ্ড ইয়ার । হে হয়তবা এই বছরে । নয়তো পরের বছরে । না হয় অন্য কোন বছরে। আরণ্যক তার ভালোবাসার জাল পেতে বসে আছে। শক্ত ও মজবুত জাল। এই জালে মাছ পড়ে পড়ুক। না পড়ে না পড়ুক। আরণ্যক হিমার জালে ধরা দেবে না। হিমা যদি আরণ্যকের জালে ধরা দেয় দিক। না দেয় না দিক। তবে হিমাকে দেখার পর কাল্পনিক একটা আওয়াজ আরণ্যককে বলে দিচ্ছে যে সে হিমাকে পাবে। আরণ্যক ঘুটে ঘুটে মরল কিস্তু জালে মাছ পড়ল না। আরণ্যক স্মার্ট নয় ,লম্বা নয়। খুব মেধাবী ছাত্রও নয়। তাহলে হিমাতো তার নাওতো হতে পারে।
আজ সকালে কলা ভবনের একটি টি স্টলের পাশে হিমা ও তার বান্ধবীরা চা খাচ্ছিল। আরণ্যক ছাদে দাড়িয়ে থাকার মত করে দাড়িয়ে তাকিয়ে তাকিয়ে হিমাকে দেখছিল । শুধু হিমাকে। সে নাকি হিমাকে পাবে। একথা ওর গায়ের ঘাম, রক্ত ,আত্মা ও কোন আধ্যাত্মিক শক্তি বলছে। আরণ্যকের হাতে চায়ের কাপ। এ পাশের একটি চায়ের দোকানে ভীড়ের মধ্যে ও দাড়িয়ে।দূর থেকে সে হিমাকে দেখছে। আজ থেকে কি সে হিমাকে পাবার জন্যে ইশ্বরের কাছে প্রার্থনা শুরু করবে? তা কি করে হয় ? মেয়ে পাওয়ার জন্যে ইশ্বরের কাছে প্রার্থনা । ইয়ার্কি বটে।হয়না। কিন্তু বউ পাওয়ার জন্যে প্রার্থনা কি চলে না? আচ্ছা হিমার সাথে একটু কথা বললে কি হয়? না ভালো পোশাক গায়ে নেই। সে লম্বাতেও হিমার কাছে ছোট। সুতরাং মানাবে না।
হাটতে হাটতে চলে গেল গোলচত্বরের কাছে। ও ভাবছিল হিমাকে পেলে ওর কি হবে। মনে করা যাক ও হিমাকে পাবে। তাহলে হিমাকে ও কি দেবে। না ও আসলে হিমার যোগ্য নয়। আরণ্যক থামো। তুমি থামো । এরকম করে যদি হিমা তাকে একবার ডাকত। আচ্ছা হিমাতো একজন মানুষ বই আর কিছু নয়। তাহলে হিমাকে এত বড় মনে হয় কেন? তাহলে কি হিমা কি সবার চেয়ে আলাদা। আচ্ছা সব ছেলেরা কি হিমাকে দেখলে আরণ্যকের মত হিমার প্রেমে পড়ে যায় । আচ্ছা ছেলেরা মেয়েদের প্রেমে পড়ে কেন? কোন নিয়মতো ঠেকাতে পারে না।
হায়রে আরণ্যকের ধর্ম মানা । ইশ্বরের আরাধনা করে তার জীবন গেল । এখানে আবার ইশ্বরের আরাধনা থমকে যায় । মনের অজান্তে আরণ্যক হাটতে হাটতে চলে গেছে দোয়েল চত্বর হয়ে কার্জন হল পর্যন্ত । কার্জন হলে একা বসল ।
আচ্ছা হিমাকে এমন বিশেষ কোন গুণ দেখালে ও কি খুব খুশি হবে? সেটা ও ভাবছে। না সেরকম গুণও ওর নেই। সুন্দরী নারীর স্পর্শ আরণ্যক পায়নি । তাই বিশেষত হিমা নামক মেয়েটি ওকে খুব ভাবায়।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×