somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরণ্যকের ইশ্বর প্রেম , হিমা ও আদিম কামনা।

২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরণ্যক কলম নিয়ে বসল। কেবল মাত্র মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে।
না মাথায় কিচ্ছু আসছে না। আরণ্যকের উদ্দেশ্য ও এমন একটা কিছু লিখবে যাতে প্রকাশ পাবে হিমাকে ও কতটুকু ভালোবাসে। ভালোবেসেছিল। আরণ্যকের প্রভুকে আরণ্যক কতটুকু ভালোবাসে তাও তাতে লেখা হবে।

আচ্ছা সৃষ্টিকর্তাকে ভালোবেসে অনেক ভালোকাজ করা এটা কি কোন সৃজনশীলতা নয়? আচ্ছা মন্দ কাজ করতে গিয়ে বারবার ফিরে আসা কি সৃজনশীলতা নয়?

আরণ্যক পাপী । পাপ থেকে বাঁচতে চেয়েছিল সে। কিন্তু সে আর দশটি মানুষের মত পাপ করেছে। অনেক পাপ সে করেছে। তাহলে কি ইশ্বর কি তার থেকে দূরে সরে গেছে? আচ্ছা আরণ্যক ইশ্বরের কাছে কিভাবে ক্ষমা প্রার্থনা করে, আরণ্যক কিভাবে শিশুকাল থেকে কালো মেঘ দেখলে অজানা আশঙ্কায় ভয় পায় সেটা কি সে লিখতে পারে না। আরণ্যকে ভেতরে আছে আদিম কালের ব্যভিচারের প্রবণতা। কাম লালসা। ইশ্বরভীতি ও সাহস। আরণ্যক পাপ করে । পাপ তার করা হয়ে যায়। আবার সে ইশ্বরের কাছে সে ক্ষমা চাই। ইশ্বর কি আরণ্যকের উপরে খুশি হয়েছিল ? ইশ্বরের প্রতি আরণ্যকে এ কেমন আন্তরিকতা?

আরণ্যক নিজেকে ভালোবাসে। নিজের লালসা ও ভোগকে ভালোবাসে। ইশ্বরকে ভালোবাসে। স্বর্গকে ভালোবাসে। হিমাকে ভালোবাসে।
এই ইশ্বর আরণ্যককে লিখতে বারণ করেছিল। এখন সে ইশ্বর তাকে লিখতে বলেছে। আরণ্যক ইশ্বরের সাথে কথা বলে । সে কথা সরসরি নয়। তবে সেটাও কি একরকমের যোগাযোগ?
আরণ্যক হিমাকেও ভালোবেসে গেল ছয়টি বছর । আরণ্যক বলতে পারেনি।আরণ্যক ভাবছিল কোনটা তার দরকার। নাকি সবই তার দরকার। আদিম কাম ও পশুত্ব উপভোগ করতে গেলে ইশ্বরকে পাওয়া যাবে না। তাহলে পশুত্ব তাকে কেন তাড়ায়?
আরণ্যকের মনে হয় সে মদ খাবে, নারী ললুপ, অর্থ কড়ির মাঝে সে নিজেকে উপভোগ করবে । বিন্তু এগুলো করলে কি ইশ্বরকে পাওয়া যাবে?
আচ্ছা কোনটা প্রাকৃতিক আগে আদিম কামনা । নাকি সভ্য জীবন বা ইশ্বরের দেওয়া জীবন। আদিম কামনা যা এখনো মানুষকে তাড়া করে । মানুষের মধ্যে গোপনে থাকে। সভ্য প্রতিটি মানুষের মাঝে এখনও স্বাধীন সেই ভোগবাদী পশুত্ব ও স্বার্থপরতা জেগে ওঠে। তাহলে মানুষের সভ্য হওয়ার কি দরকার ছিল?
আরণ্যক হিমাকে খুব ভালোবাসে। কিন্তু সে হিমাকে বলবে না । হিমাকে নিয়ে দুশ্চিন্তা করবে। ভাববে। কেউ একজন ওকে বলেছে যে হিমাকে ও পাবে । ব্যস। আরণ্যক ভাবে কেউ একজন মানে ইশ্বর । এই ইশ্বর কি তার সাথে কথা বলে।এটাই কি আরণ্যকের বড় সমস্যা? মানসিক সমস্যা বা অটিজম?
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:১৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×