somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় গণতন্ত্রের জন্য একটি লজ্জার নজির : ভারতীয় মানবাধিকার কর্মী কিরিটি রায়

২১ শে জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাশেদ রিপন - জানুয়ারি ২১, ২০১২, শনিবার
বিএসএফ এর এই অমানবিক নির্যাতন ভারতীয় গণতন্ত্রের জন্য একটি লজ্জার নজির হয়ে থাকল। আমরা বুঝতে পারছি না ওই বিএসএফ সদস্যদের বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা হলো না। কেন তাদের এখনো গ্রেফতার করা হলো না। এটা পরিষ্কার বিএসএফ কর্তৃপক্ষর ভারতীয় বিচার প্রক্রিয়ার প্রতি কোনো সম্মানবোধ নেই। তারা প্রতিবারই প্রকৃত অপরাধীদের রক্ষা করার চেষ্টা করে। এবারও কতৃপক্ষ বিওপি ক্যাম্প ইনচার্জ, কোম্পানি কমা-ার অথবা ব্যাটালিয়ান কমান্ডারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নি। এভাবেই নিজের ক্ষোভের কথা জানালেন ভারতীয় মানবাধিকার কর্মী কিরিটি রায়। রাজশাহীর কাতলামারি সীমান্তে গরুর রাখাল হাবিবুরকে নির্মম নির্যাতন ও সারাবিশ্বে এর ধারণকৃত দৃশ্য প্রচারের প্রেক্ষিতে তার প্রতিক্রিয়া এবং তার সংগঠনের আগামীর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে

ই-মেইলে এমন প্রতিক্রিয়া জানান তিনি।

বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) এর সাধারণ সম্পাদক ও প্রোগ্রাম এগেন্সট কাস্টোডিয়াল টর্চার অ্যান্ড ইমপ্যাথির জাতীয় সমন্বয়ক কিরিটি রায় আরো বলেন, তারা ভারত বাংলাদেশ সীমান্তে উভয় দেশের মানুষের ওপর বিএসএফ এর নির্যাতন প্রতিরোধে জনমত তৈরি করছেন। দয়িত্বশীলদের তারা দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছেন। তার কথায়, এটি আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএসএফ এর অব্যাহত নির্যাতন ধারার একটি মাত্র ঘটনা। এ ঘটনাটি ব্যতিক্রম এ কারণে এটির প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে। এর মাধ্যমে তাদের দীর্ঘদিনের অভিযোগ প্রমাণিত হলো। এটি কোনো ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ নয়। একটি নিয়মিত বাহিনীর সদস্যরা কীভাবে ভারতের আইন ও বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করছে তার প্রমাণ।

বাংলাদেশÑভারত সীমান্তে বিএসএফ এর অমানবিক আচরণ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়ার গুরুত্বপূর্ণ সময়। এখনই বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ (মাসুম) বিএসএফ এর ডিরেক্টর জেনারেলের বক্তব্যকে স্বাগত জানায়। তিনি এ ধরনের অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বলেছেন। তিনি সীমান্তে প্রাণসংহারি অস্ত্রের ব্যবহারে নিষেধাজ্ঞার কথা বলেছেন। আমাদের দাবি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে নজর দেয়া হোক। তার মধ্যে রয়েছে হাবিবুরকে নির্যাতনের সময় সে বিএসএফ এর জিম্মায় ছিল। সে পালানোর চেষ্টা করে নি। তারা তাকে নগ্ন করে নির্যাতন করে। তাকে পেছন মোড়া করে বাঁধে। বাঁধা দুই হাতের মধ্যে লাঠি ঢুকিয়ে নির্যাতন করা হয়। এ সময় হাবিব মুক্তির জন্য আকুতি জানায়। বিএসএফ জোয়ানরা তার ওপর নিঃশঙ্ক চিত্তে নির্যাতন চালায়।

উল্লেখ্য গত বছরের ১২ এপ্রিল বিএসএফ আলমগীর হোসেন কালু (৩০) নামের এক ভারতীয় নাগরিককে রাজশাহীর সোনাইকান্দি সীমান্তে গুলি করে মারে। তাকে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়। পরে তারা কালুর লাশ গ্রহণে অস্বীকার করে। ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলে। কোনো সুরাহা না হওয়ায় মাসুমের পক্ষে কিরিটি রায় কলকাতা হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্টের নির্দেশে বিএসএফ মৃত্যুর ১০১ দিন পর কালুর লাশ গ্রহণ করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×