দাঁড়িয়ে আছি একটি ঘূর্ণনশীল পৃথিবীতে ।
সামনে গাড়ির সারি, মানুষের প্রিয় সন্ধ্যা ।
আমার শূন্য দুটি হাত এগিয়ে যাচ্ছে অন্ধকারে ।
ধোঁয়া ছাড়ছে চায়ের কেটলির নল, তার মুখ?
যেনো একটি বিষাক্ত সাপ হাঁ কোরে আছে ।
পাশে বোসে থাকা একজন অনকোলোজিস্ট-
নির্বিঘ্নে পান কোরে যাচ্ছে টোবাকো ।
আমার পাশেই বয়ে যাচ্ছে যান্ত্রিক নদী,
কিছু রক্তাত লাল ক্ষত ভুলে হঠাৎ মনে হলো-
কেমন আছো তুমি বহুকাল পর?
ঐ দূরে, বহুদূরে কিছুটা ঝাপসা হয়ে আসে-
ওগুলো কার চোখ? চিনতে পারেনি সময় ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



