দেয়ালে আলোর চোখ রাখা আছে ৷
কাগজের ফুল—তুমি বাড়িয়ো না হাত ৷
সেই জল আর আগুনের মিছিল থেকে
দূরে বোসে আছি—শীতল নির্জনতায় ৷
কেউ কেউ চলে গেছে,
কেউ কেউ রয়ে গেছে ৷
হাতের আঙুল ছুঁয়ে কবোষ্ণ মদ,
ঘরের পশ্চিমে স্বচ্ছ কাঁচের নদী—
কে যেনো বয়ে যায়; মায়াবী পথ,
পৃথিবীর বিমুক্ত পথের আলিঙ্গন—
হারিয়ে গ্যাছে পাখিদের প্রলাপে ৷
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



