কতদিন তোমার কোলে,মাথা রেখে ঘুমাইনি
কতদিন তোমার বুকের,গন্ধ শুকিনি
কতদিন তুমি আমার কাছ থেকে দূরে,
কতদিন গাইনি গান তোমার করা সুরে ।
কোন এক সময় কাটিয়েছি সুখের প্রহর,
পান করিয়াছি দুজনে দুজনার অধরের লহর ।
মূহর্ত গুলি কেটে ছিল,এক প্রান দুটি দেহে
আজ দুজনে,কেহ কেহর নহে ।
কী করে ভুলি বলো?সখা সেই দিন মনি,
ছেড়া ভালোবাসা হাতড়ে,আজ স্মৃতির জাল বুনি ।
তবে কী সবি মিছে?প্রিয় সেই সুখময় ক্ষন,
স্বপ্নের শীর্ষ চূড়ায় নিয়ে,ভাঙলে আমার মন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


