মোহিনী দেখিনি কখনো,তবু মনে হলো তুমি মোহিনী,
রূপ যার অবারিত,ডাগর তার চাহিনি ।
বিকাশিত সুরভিতে,মাতাল আমি মুগ্ধ,
শুভ্র তুষারপাতে হলেম,অগ্নিউৎপাতের দগ্ধ ।
কল্পালোকের নক্ষত্ররাজিতে,যেজন খুজেছিলেম,
মুখশ্রী চিরচেনা,সেই তোমাকে খুজে পেলেম ।
তরঙ্গ হিল্লোলের সিক্ত হিয়ার মাঝে ,
সুর লহরও সম কণ্ঠস্বর তোমার বাজে ।
রিক্ত পথিক আমি তৃষ্ণার্ত দিকভ্রান্ত,
চাইছি তোমায় জল করে পেতে অবিশ্রান্ত ।
একা এই পথে একা এই রথে
পৃথিবীর ছায়া পথে, ঘুরে ঘুরে আমি শুন্য ।
সঙ্গী করে চাইছি তোমায়,
হাতে রেখে হাত,জীবন করতে চাই পূর্ণ ।
অসহায় আর্তসমর্পন তোমার কাছে,পুষ্প ত্বন্নী সুকেশী
চিৎকার করে বলতে চাইছি, শুধু তোমাকেই ভালোবাসি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


