
গল্পটা শুরু হয় সেই দিন ২০১৭ সালের সেপ্টম্বরে। কম্পিউটারের বসে বসে কিছু তথ্যের খোজ করছিলাম। তথ্যগুলো হয়তো ছিলো এই রকমের সম্ভবত সাগরের কিছু প্রানী সম্পর্কে তথ্য। হঠাৎ করে সামুর কোন লেখকের একটি লেখা চলে আসলো ঠিক মনে পড়ছেনা তিনি কে ছিলেন। এরপর আমি সামুর প্রথম পেজে ঘাটতে শুরু করি। যখন সামুর এই পেজটি আমি দেখলাম তখন সেখানে যেয়ে দেখলাম আরেক কান্ড। ধর্ম সর্ম্পকে কেউ একটা কিছু লেখছিলেন- লেখাটি ছিলো আল্লাহ এবং রাসূল (সঃ) এর বিরুদ্ধে। লেখার ডাইসটা ছিলো অন্যরকম, আল্লাহ এর কাছে প্রশ্ন করেছেন, মহানবী (সঃ) কে চরিত্রহীন বলেছেন ইত্যাদি ইত্যাদি। এই লেখাটি দেখে মনটা খুবই খারাপ হয়ে গেলো। মনে মনে ভাবলাম এখনো মানুষ এ রকম আছে। খুবই আর্যচ্য লেগেছিলো। তবে এখন আর আর্যচ্য লাগেনা, কারণ এখন সবটাই মানিয়ে নিয়েছি। এখন অনেক কিছুই শিখেছি, জেনেছি যে এই রকমও মানুষ এখনো পৃথিবীতে আছে, যাগ সে কথা।
তারপর সেই লেখকের ঐ লেখাটি দেখে নিচের দিকে দেখলাম কমেন্টস করা যায় এবং অনেকেই করেছেন। মজার ব্যপার হলো আমি যখন কমেন্টস করে সাবমিট করবো তখন তো আর সাবমিট হচ্ছে না, হাহাহাহাহা। সেখানে চায় ইউজার নেম এন্ড পাসওর্য়াড।
এরপরই খুলে ফেলাম একটি আইডি “সামহোয়্যারইন বাংলা ব্লগে”। সুমু ব্লগের সর্ম্পকে আরো কিছু তথ্য জানলাম। আমাদের সামহোয়্যারইন বাংলা ব্লগে নাকি বিশ্বের প্রথম বাংলা ব্লগ। এই জন্য খুবই ভালো লাগলো। মনে মনে ভাবলাম আমারও নাম, লেখা, ছবি গুগুলে সার্চ দিলেই চলে আসবে হাহাহাহ। কিন্তু দুঃখের বিষয় ঐ লেখাটিতে আর কমেন্টস করতে পারিনি। পোস্টটি কোথায় চলে গেছে কে জানে!
যখন আমি আমার নামে আইডি খুললাম তখন লেখা ছিলো যে, আপনার প্রথম পেজে লেখা আসবে তিনদিন পর, এই তিনদিন আমাকে অপেক্ষা করতে হবে। তারপর তিনদিন অপেক্ষা করলাম, তিনদিন নয় দশ দিন নয় বিশ দিন নয় ওহ মাইগড এক্কেবারে টানা ছয় মাস অপেক্ষা করলাম। তখন বুজলাম আসলে এই ব্লগটি যেনোতেনো ব্লগ নয়। এখানে লেখতে হলে সেই সেই লেখক হতে হবে।
তারপর ছয়মাস পরই আমার সেই দিনটি চলে আসলো। আর আমাকে অপেক্ষা করতে হলো না। প্রথম যেই দিন আমি ব্লগের প্রথম পাতায় লেখার সুযোগ পেলাম আহ সে কি আনন্দ, বলে বুঝানো যাবে না কাউকে। আমি প্রথম পাতার জন্য পোস্ট দিলাম ব্লগ কতৃপক্ষকে ধন্যবাদ জানানোর জন্য আর সবার কাছে দোয়া চেয়ে।
এরপর লিখা শুরু করলাম ছোট বাচ্চাদের মতো, ঐ যে ছোট বাচ্চারা যেমন অ আ লেখে, আমি না ঠিক ওদের মতো অ আ লেখা শুরু করলাম। এভাবেই আমার সাথে পরিচয় হয় অনেকের সাথে, আলপনা তালুকদার আপু তবে উনাকে অনেক দিন ধরেরই ব্লগে দেখি না হয় তো ডু মেরেছেন। ও হা আর একটি কথা ব্লগে প্রথম আইড খুলেই আলপনা তালুকদার এবং সত্যপথিক শাইয়্যান এর সাথে। পরিচয়টা হয়েছে, সেটা ছিলো অন্য ভাবে। তাদের সাথে আমার বিষন বিষন কথা কাটাকাটি হয়েছে। কারণ তারা ধর্ম নিয়ে কিছু একটা পোস্ট দিয়েছিলেন, যাগগে বাদ দেই সেই কথাটিও, সেটা তো চলে গেছে।
আর সব থেকে ভালো সম্পর্ক হয়েছিলো বিলিয়ান রহমান ভাইয়া, আলো ধ্রুবক ভাইয়া আর মোস্তফা সোহেল ভাইয়া এই তিনজনের সাথে। তারপর আস্তে আস্তে পরিচয় হয় অনেকের সাথে যেমন- শায়মা আপু, কাজী রিনা আপু, মনিরা সুলতানা, উম্মে সায়মা, কাজী ফাতেমা ছবি আপু, সামু পাগলা০০৭ আপু, সোহানী আপু। তারপর ভাইয়াদের মধ্যে- কুঁড়ের-বাদশা, রাজীব নুর, নুর মোহাম্মদ নূরু, খায়রুল আহসান, আবু হেনা মোঃ আশরাফুল ইসলাম, পুলক ঢালী, টারজান০০০০৭, মাহমুদুর রহমান সুজন, প্রামানিক, সেলিম আনোয়ার, সনেট কবি, কলাবাগান১, মোঃ মাইদুল সরকার, নতুন নবিক, জাহিদ হাসান, জাহিদ অনিক, গিয়াস উদ্দিন লিটন, চাঁদ গাজী, শাহরিয়ার ইমন, মোঃ নিজাম গাজী, মোঃ নিজাম উদ্দিন মন্ডল, হাসু মামা, অর্ক, কালীদাশ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, নিশি মানব, নুরুন নাহার লিলিয়ান, শামচুল হক, ভুয়া মফিস, বিএম বরকাতুল্লাহ্, শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া), কাওসার চৌধুরি, তারেক মাহমুদ, বিজয় রায়, কাইকর। এই মানুষ গুলোর সাথে কখনো কথা কাটাকাটি হয়, কখনো বা দুষ্টামিও হয়। তবে এরা প্রত্যেকেই খুব ভালো, আন্তরিক, সহানুভুতি।
হয়তো আরো অনেকের সাথে পরিচয় হয়েছে কিন্তু নাম গুলো হয়তো এই মুহুর্তে মনে পরছেনা, তাই যাদের নাম আসেনি সেই জন্য আমি খুবই দুঃখিত। এই মানুষগুলোদের আমি এক বছর যাবত চিনে আসছি এরা খুবই ভালো, এদের তুলনা হয়না। তাদের সাথে আমার কখনো কখনো কথা কাটা-কাটিও হয়েছে। কিন্তু আমি কখনো চাইনি এরা কেউ আমার কথায় কষ্ট পায় বা আমাকে খারাপ ভাবে। আমি জানি এরা আমার থেকে অনেক বড় এবং বড় মনের মানুষ। সেই জন্য আমার কথায় কেউ কখনো যদি কষ্ট পেয়ে থাকে সেই জন্য আমি সরি বলছি। আর আমি সব সময় ব্লগে উপস্থিত থাকতে পারিনা কারণ আমি পড়াশুনা করছি আমার বি এস সি শেষ হতে আরো এক বছর রয়েছে। তাই বেশি লেখালেখি করতে পারছি না এবং কারো লেখাও ভালোভাবে পড়তে পারছিনা, লাইক কমেন্টস তো নাই। তবে জমিয়ে আড্ডা দিবে এক বছর পর। সবার সাথে দেখা হবে, কথা হবে, আড্ডা হবে, আনন্দ হবে একটু অপেক্ষা। যখন ব্লগে নিয়মিত থাকবো জমিয়ে আড্ডা হবে সবার সাথে। তবে এক বছরের জন্য যে একে বারেই চলে যাচ্ছি সেটা কিন্তু নয়। এই এক বছর যেমন অনিয়মিত ছিলাম তেমনি অনিয়মিতই থাকবো।
তবে আমি একটু ঝগড়াটে মেয়ে, কারণ একটাই “আমি নারী তাই কথা বলি নারীর পক্ষ হয়ে”। আমার ব্লগের এখন বয়স এক বছর পূর্ন হলো সেই জন্য আমি সবার কাছে দোয়া চাচ্ছি। যেনো এক বছর নয় আরো অনেক অনেক বছর, বহু বহু বছর আপনাদের সাথে কাটাতে পারি। সেই দোয়াটাই চাই সবার কাছে। “হ্যাপি বার্থেডে, সামু ব্লগ”
পোস্টটি একটু দেড়িতে হয়ে গেছে। সেই জন্য দুঃখিত।
ছবিটি আমাদের প্রিয় সামহোয়্যার বাংলা ব্লগের
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



