ক্লান্তিকর পরবাস ; তোমার কাছে ফেরার নিস্ফল রোদন !
০৫ ই নভেম্বর, ২০০৭ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লাঞ্চ আওয়ারে হাতের বাম দিকের জানালাটার দিকে তাকিয়ে কেমন জানি অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঐ যে আকাশের শেষ প্রান্তে রেড সী, রেড সী'র কোন এক শেষান্তে হয়তোবা তোমার সীমানার শুরু। তোমার সীমানার কোলে ছোট্ট শহরের কোন এক ঘরে ছিল আমার বসবাস। আপাতত তোমাকে এই ভাবেই স্বপ্ন দেখি।
আমি কোন ভাবুক নই। শরতের নীলাকাশ আমাকে কখনো ভাবায়না, বরষার ধারা আমাকে আর পুলকিত করেনা, চন্দ্রালোকিত রাত আমাকে আর আগের মত হাতছানি দেয়না জানিনা হয়তোবা তোমার চাঁদে আর মরুর চাঁদে শত শত আলোকবর্ষ দূর কিনা ???
ওভারটাইম না করলে যেন আর চলেইনা। ক্লান্তশরীর বিদ্রোহ করে, স্টিয়ারীং ঘুরাতে পারিনা। লাল সাগরের পাড়ে কোন এক পাথরে গা এলিয়ে ব্লু কেডী্ তে চুমুক দিয়ে কয়েকজোড়া ডানহিল পুড়িয়ে সাগরকে প্রশ্ন করি, হে সমুদ্র তোমার সাথে তো পৃথিবীর সব সাগরের অদ্ভুদ মিতালী; তুমি কি পারনা আমার সমুদ্রের বাতাস মেশানো একটা ঢেউ আমায় দিতে? এই লাল সাগর তুমি না হয় তোমার নিয়মের উল্টো গিয়ে আমার রূপালী বঙ্গোপসাগরকে বলে দিও আমি কবে ফিরব তার কাছে?? তার মাঝে ডুব দিয়ে ভুলে যাব আমার সব ক্লান্তি! তুমি নাহয় আরেকটু কষ্ট করে গিয়ে আমার রূপবতী বাংলাকে বলে দিও আমি কবে ফিরব তার কাছে?? তার সবুজে বুক লাগিয়ে আমি ভুলে যাব আমার সব আঘাত! আমার না হয় একটু দেরিই হল; তবে ফিরব তো !!!!!!!!!!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন