ভালবাসা এবং শুটকি শিদল
একটুকরো সরল সুখের সন্দানে
অরুন্ধতি সন্ধ্যার জানালায় দাঁড়িয়ে থাকা,
এমন কিছু বড় স্বপ্ন নয়
সমান্য মাছের ঝোল
একটি কাঁচা লঙ্কা- নাম মাত্র লবনের ছোঁয়া
একটি শুটকি শিদল,
অভুক্ততায় ভালবাসা ফিঁকে হয়ে যায়
তাই রসনায় ন্যূনতম চাই আয়োজন
মাথার উপর ছাঁদ যদি আকাশ হয় হোক
চারটি দেয়াল চাই ভাঙ্গা হোক শীর্ণ হোক
হোক ক্ষয়ে যাওয়া
ভালবাসায় নির্জনতার বড়ো প্রয়োজন।
দ্রুতগামী জীবনের বয়ে চলা স্রোতে
এসো কোনমতে পাশাপাশী থাকি
ভালবাসাই সত্য কেবল
কাঁচা লঙ্কা শুটকি শিদল সব কিছুই ফাঁকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



