somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বি এন পি এতো অজনপ্রিয় একটি রাজনৈতিক দল?

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বি এন পি এতো অজনপ্রিয় একটি রাজনৈতিক দল?

২৯ ডিসেম্বর নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল জাতি। উদ্বেগ উৎকন্ঠার তেমন কিছু হয়নি, একটি রাজনৈতিক দলের দেউলিয়াত্ব প্রমাণ করে ২৯ ডিসেম্বর রবিবার আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। হঠাৎ করে বি এন পি এতো অজনপ্রিয় হয়ে উঠলো কেনো? নাকি বাস গাড়ী ট্রেন পুড়িয়ে মানুষ মারার ফলাফল পাচ্ছে এখন তারা। চোরাগুপ্তা হামলায় মানুষ মারে নিষিদ্ধ সংঘটন, আর গণতান্ত্রিক আন্দোলনে সরকারে ভীত নাড়িয়ে দেয় রাজনৈতিক দল, বি এন পি কি তবে আন্ডারগ্রাউন্ড সংঘটন হতে যাচ্ছে! অবরোধ দিয়ে মানুষ মারায় তারা সফল অথচ তাদের তথাকথিত 'গণতন্ত্র অভিযাত্রা'য় তারা একশত ভাগ ব্যর্থ। কারণ কি?

বি এন পির গণতন্ত্র অভিযাত্রা ব্যর্থ হওয়ার যে ক'টি কারণ চিহ্নিত হচ্ছে তার মধ্যে অন্যতম দু'টি কারণ পুলিশের সজাগ ও সতর্ক পদক্ষেপ এবং বি এন পির নেতা কর্মী সমর্থকের নিজের ঘর থেকে বের না হবার অনঢ় সিদ্ধান্ত। ষোল কুটি মানুষের দেশে ৭/৮ কুটি মানুষ কে বি এন পির সমর্থক ভাবা হয়। নেত্রীর এমন আকুল প্রাণ কাঁপানো আহবানে অন্তত এক কুটি মানুষ আজ রাস্তায় নামার কথা। ঢাকায় না আসতে পারলেও ঢাকার প্রতি আসার একটি প্রবল আগ্রহ আমরা দেখবো ভেবেছিলাম, কিন্তু তেমন কিছু কি কোথাও পরিলক্ষিত হয়েছে? ঢাকায় এক কুটি মানুষের বাস, অন্তত ৫০/৬০ হাজার মানুষ নয়া পল্টনে আসবে আজ তেমনটি বি এন পির চরম বিরোধীরা ও ধারনা করেছিলো। কিন্তু সারাটা দিন খা খা করেছে পল্টন প্রান্তর, অলস দিন কাটিয়েছে সেখানে অবস্থান নেয়া সাংবাদিক ও পুলিশ।সারা ঢাকায় সর্বোচ্চ ১৫ / ২০ হাজার পুলিশ ছিলো হয়তো। লক্ষ লক্ষ কর্মী সমর্থকের উত্তাল ঢেউয়ে তাদেরতো ভেসে যাবার কথা। কোথাও বি এন পির নিবেদিত সেই কর্মী সমর্থক গুষ্টিকে কি দেখেছেন কেউ?

আজ ঢাকায় যা হয়েছে তাতে কোথাও কেউ কি বি এন পি কে দেখতে পেয়েছেন? বিচ্ছিন্ন ঘটনা গুলোতে চোখ রাখলে দেখা যায় মালিবাগে জামাতের সাথে পুলিশের সংঘর্ষে নিহত হয়েছেন শিবিরের কর্মী মনসুর। প্রেস ক্লাবে সরকারবিরোধী এক দল সাংবাদিক নেতাদের সভায় আক্রমণ করেছে সরকারপন্থি একটি মিছিল। সুপ্রিম কোর্টে বিরোধীদলীয় আইনজীবিদের উপর জল কামান ছুঁড়েছে পুলিশ আর ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ডানপন্থি শিক্ষক নেতাদেরকে মিছিল করতে দেয়া হয়নি। এসব পেশাজীবি সংঘটনের সামান্য তৎপরতাকে বাদ দিলে পুরো ঢাকায় কোথাও আজ বি এন পি ছিলো না। কেন? কি কি ভুলের কারণে ৯১ ও ২০০১ এ সরকার গঠন করা রাজনৈতিক দলটি আজ এমন কোনঠাসা দেউলিয়া সংঘটনে পরিণত হয়ে গেলো? আর কেউ না হোক কলমবাজ কলামিষ্ট আর গলাবাজ টকশো জীবিদের নিশ্চয়ই গভীর ভাবে ভাববার বিষয় এটি।

কেউ কেউ বলার প্রয়াস অনুভব করবেন হয়তো যে, পুলিশের বাধার কারণে আজকের কর্মসূচী শতভাগ ব্যর্থ হয়েছে।তাঁদের কাছে আমার বিনীত অনুরুধ পৃথীবির এমন একটি সফল সরকার বিরোধী আন্দোলনের সফল কর্মসূচীর উল্লেখ করেন যেটাতে পুলিশ বাধা দেয়নি? বাধা দেয়াই পুলিশের কাজ সরকারের কাজ, আর জনগণ সাথে থাকলে সেই বাধা উপেক্ষা করেই আসে জয়। এটা প্রমাণিত সত্য বি এন পির মানুষ পুড়ানোর রাজনীতিকে মানুষ না বলেছে।

বেগম জিয়াকে গুলশানের বাস ভবন থেকে বেরুতে দেয়া হয়নি কিংবা তিনি বের হবার প্রাণান্ত চেষ্টাই করেননি।( তিনি যে খুব চেষ্টা করবেন না তা তিনি তাঁর ভিডিও বার্তা দিয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন )।
ধারনা করা হয়েছিলো ১০/২০ হাজার মানুষ হয়তো তাঁর গুলশানের বাস ভবনের সামনেই জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করবেন। ভাবা হয়েছিলো ৫/১০ হাজার মানুষ সচিবালয়ের সামনে অবস্থান নেবেন। কিন্তু মানুষ তাঁদের সাধারণ ব্যস্ততায়ই কাটিয়েছে দিন। এক গোপালগঞ্জকে মানচিত্র থেকে মুছে দেবার বেগম জিয়ার হুমকি ছাড়া আর কোন চমক বি এন পি আজ দেখাতে পারেনি। একটি জনপদ বা একটি অঞ্চলকে দেখে নেবার হুমকি আলটিমেটাম কেবল দলের দেউলিয়াত্ব অসহায়ত্ব প্রকাশ করে।

আওয়ামীলীগের বোঝা উচিৎ জনগণের মেন্ডেড তাদের পক্ষেই আছে, কোন হটকারী সিদ্ধান্তে তাতে ভাটা না পড়তে দেয়াই উচিৎ। যদি ৫ই জানুয়ারির নির্বাচন না করলে সংবিধান লঙন হয় তবে ৫ই জানুয়ারির পর যতো দ্রুত সম্ভব মানুষের আস্থার নির্বাচন সব দলের অংশ গ্রহণের নির্বাচন দেয়া হবে তাদের নৈতিক দ্বায়িত্ব।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×