একটি রাত চাই
কয়েছ আহমদ বকুল
-------------->>>>>>
একটি রাত চাই
রতি রতো উন্মত্ত রাত নয়
চোখে চোখ উন্মুখ রাত
ঘাত প্রতিঘাত ভুলা বেহুলা বিলাপময়
একটি রাত, একটি মাত্র রাত
না ঠোঁট, না খোলা চুলের ঝংকার
তুমিও আমার কেউ
অতল ঢেউ ভাসা প্রভাতের আগে
অনুরাগের বাঁশি স্বরে শীতল আপন
সযতন জানান চিৎকার চাই
একটি গোপন রাত
একটি স্বপন রাত চাই সোনা
তোমার অন্তর্বাস খোলা রাত নয়
অন্তর আবাসে চাই ঝোনাকের নীল
গাংচিল উড়ে যাবো
দূরের আকাশে হবো লীন
অমলিন ভাষা গান - থোকা থোকা অভিমান
একটু তোমার পিপাসায়
ছোঁয়ে দিতে চাই এক আমাদের রাত
একটি রাত চাই
গত কথা বিগত উত্তাপ নয়
অনাগত দুপুরের রোদে
শোধ বোধ ভুলিয়ে দেয়া বিত্তময় রাত
অতঃপর দিও যতো দেবে গো আঘাত।
২৯/১০/২০১৪
যুক্তরাজ্য
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




