ফিরিয়ে দাও আমাদের আড্ডাস্থল
০১ লা ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রাম থেকে শহরে আসার পর থেকে আড্ডা দিতে শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর মোড়ে। প্রতিদিনের কাজ শেষে এ মোড়ে আড্ডাটা যেন নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিলো। ব্লগের অনেকেই ছিলো আমার আড্ডার সঙ্গী। অনেক কথা হতো তাদের সঙ্গে। আজ কে কী কাজ করলো, কাল কী করবে, কার বউয়ের (প্রেমিকা) কী খবর ইত্যাদি ইত্যাদি। কিন্তু সব আড্ডার কেন্দ্রস্থল কিন্তু নজরুল ভায়ের পান সিগারেট আর মানিকের চায়ের দোকানকে ঘিরে। কিন্তু সব শেষ হয়ে গেলো এক দুপুরে।
কী হয়েছিলো সেদিন! জানতে চান? শহরে কাজ শেষে রাতে বিনোদপুরে ফিরে চমকে যাই। একি অবস্থা আমাদের বিনোদপুরের। সব ফাঁকা খা খা করছে। অবৈধ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সেদিন দুপুরে ভেঙে ফেলা হয়েছে নজরুলের পান সিগারেটের ও মানিকের চায়ের দোকান। কিন্তু রাস্তা থেকে অনেক দুরে হওয়ার পরেও কেন ভেঙে ফেলা হলো আমাদের আড্ডার স্থলটি।
আমরা আবার ফিরে পেতে চাই আমাদের আড্ডাস্থল। কিন্তু কিভাবে পেতে পারি জানা নেই। এখন আড্ডা হয়-তবে রাস্তার পাশে থাকা আইল্যান্ডের ওপরে বসে। তবে এখন আড্ডা জমে ওঠেনা মানিকের চা আর নজরুলে ভায়ের সিগারেটের অভাবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন