somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পতনোন্মুখ অসি সাম্রাজ্য

২৮ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্তর ও আশির দশকের ওয়েস্ট ইন্ডিজকে যারা চেনেন তাদের এটা ভালোই জানা। প্রচন্ড পরাক্রমশালী ক্যারিবিয়ানরা তখন অজেয়। চতুর্থ বিশ্বকাপের পর থেকেই ধীরে চুইয়ে চুইয়ে য় হতে শুরু করে ক্যারিবিয়ান সাম্রাজ্যের। রাজ্য হারানো বর্তমান ওয়েস্ট ইন্ডিজ তো ওই দলের ছায়া মাত্র। 'অস্ট্রেলিয়ারও একই ভাগ্য বরণ করতে হচ্ছে?' শুনলেই যেন কেমন একটা ধাক্কা লাগে। কিন্তু বড় মুখে এ বড় কথাটি ছোট্ট করে যিনি বললেন, তিনি ক্রিকেট গ্রেট গ্যারি সোবার্স। অন্য কেউ ভিন্ন কোনো সময়ে কথাটা বললে নিঃসন্দেহে লোকে তাকে পাগল বানিয়ে ছাড়ত। কিন্তু সময়টা যে কোনো বিবেচনায়ই অসিদের প েযাচ্ছে না! তার ওপর বক্তা যখন গ্যারি সোবার্স নিজে তখন এ কথা ফেলে সাধ্য কার? আর সব কিছুর ওপর সোবার্স নিজেও তো সাম্রাজ্যের চূড়ায় থাকা ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্য। ক্যারিবিয়ানদের পতনের গতিপথও তার ভালোই দেখা আছে। তবে কি ক্যাঙ্গারুরাও একই ছকে পথ চলছে?

দুই.
ক্রিকেটে জুটি ভাঙলে যা হয়। একজনের বিদায় মানেই আরেকজনেরও প্যাভিলিয়নের দিকে এক পা বাড়িয়ে দেওয়া। ফুটবলের ব্রাজিল আর ক্রিকেটের অস্ট্রেলিয়ার মধ্যেও যেন বিনি সুতোর এ এক বাঁধনই ছিল। আগে-পরে বিবেচনা করলে ফুটবল আর ক্রিকেট দুনিয়ায় তারাই সব থেকে সফল দেশ। দিন কয়েক আগে শীর্ষস্থ্থান খুইয়েছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সাফল্যের মাপকাঠিতে বিশ্ব ফুটবলের সেরা দলের একই পথে হাঁটতে হলো ক্রিকেটের তিনবারের চ্যাম্পিয়নদের। প্রায় একই সঙ্গে পাঁচ বছর আগে শীর্ষে থেকে অবশেষে স্ব্বর্গ থেকে পতন হলো দল দুটির। একটু আগে-পরে করে সমীকরণটা কি তাহলে এমনও করা যায় না যে, ব্রাজিল এবার বিশ্বকাপ জিততে পারেনি, অস্ট্রেলিয়াও ...।
মাত্র দু'সপ্তাহ আগেই কে ভেবেছিল যে, অস্ট্রেলিয়া টানা পাঁচ ম্যাচ হারবে? এটাও না হয় মানা গেল! অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ হতে হবে_ এটাইবা কে কবে ভেবেছিল। টানা এই হারের মধ্যেই আবার নিজেদের তিনটি হারও নিশ্চিত করে ফেলল অসিরা। সীমিত ওভারের ক্রিকেটে সবচেয়ে বেশি রান (436) করেও দণি আফ্রিকার কাছে হারতে হয়েছিল রিকি পন্টিংদের, 14 মাস পেরোয়নি সে ঘটনা। এবার ইংলিশ আর কিউইদের কাছে ভিন্ন দুটি সিরিজে টানা পাঁচ ম্যাচে হারের মাধ্যমে সেই দণি আফ্রিকার কাছেই আরো একবার হারতে হলো অস্ট্রেলিয়াকে। ওয়ানডে ক্রিকেটের শীর্ষস্থ্থানটি প্রথমবারের মতো গ্রায়েম স্মিথের হাতে ছেড়ে দিতে হলো তাদের। দু'দলের মধ্যে ব্যবধান মাত্র দু'পয়েন্টের। কিন্তু পয়েন্টের এসব হিসাবের বাইরেও যেটা বড় তা হচ্ছে, নিউজিল্যান্ডের কাছে 10 উইকেটে হারের পর প্রায় সাড়ে তিনশ' রানের দুটি ইনিংসেও জয় আনতে পারল না তারা। ফলে বিশ্বকাপের আগে আগে এ ধাক্কাই চূড়ান্ত আসরে গিয়ে অনেক বড় ব্যবধান হিসেবে হাজির হতে পারে, সে আশঙ্কাই ক্রিকেটবোদ্ধাদের কপালে ভাঁজ ফেলে দিচ্ছে। 2002 সালে আইসিসির র্যাংকিং চালু হওয়ার পর ওয়ানডে ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপাটা কখনোই হারাননি স্টিভ ওয়াহ-পন্টিংরা। কিন্তু শেষ আট ম্যাচের ছয়টিতে হারই সব পরিস্থিতি বদলে দিয়েছে। শেষ কবে অস্ট্রেলিয়া টানা পাঁচ ওয়ানডেতে হেরেছে বা সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে, খুঁজতে ছুটতে হলো ইন্টারনেটের কাছে। হাতড়ে সবচেয়ে কাছে পাওয়া গেল 1997 সালের এক হিসাবকে। অবাক করা ব্যাপার হলো, নিউজিল্যান্ডে মাইকেল হাসির নেতৃত্বে যে অস্ট্রেলিয়া দলটি খেলেছে তাদের কারো জন্যই এ অভিজ্ঞ তাই প্রথম। এবার বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার এই মহুর্তে পতনে এরই মধ্যে ঝড় উঠেছে ক্রিকেট বিশ্বে। অনেকেই প্রশ্ন তুলছেন, অস্ট্রেলিয়া কি তবে তার সেরা সময়টা পেছনে ফেলে এলো?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×