somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 ফেসবুকে এসেছে ‘টাইমলাইন’

২৪ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

undefined

জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক তাদের ব্যবহারকারীদের জন্য ‘টাইমলাইন’ নামের একটি নতুন ফিচার সংযুক্ত করেছে। ‘লাইক’ বাটনের পর এই টাইমলাইনকেই ফেসবুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মনে করা হচ্ছে, এর ফলে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নতুনত্ব আসবে।
টাইমলাইন মূলত একজন ফেসবুক ব্যবহারকারীর বিভিন্ন সময়ের গল্প বলবে। ছবি, স্ট্যাটাস ও অন্যান্য আপলোডিং টাইমলাইনে ফুটিয়ে তুলবে ব্যবহারকারীর ব্যক্তিত্ব ও দর্শন। একজন মানুষের জীবনের বিভিন্ন সময়ে যে পরিবর্তন দৃশ্যমান—সেটাও টাইমলাইনের মাধ্যমে তুলে ধরা সম্ভব হবে। মোদ্দা কথা, টাইমলাইন একজন ব্যবহারকারীর বিভিন্ন সময়ের জীবনচিত্র অপরজনের কাছে তুলে ধরবে। তবে, ব্যবহারকারী তাঁর জীবনের যে ব্যাপারগুলো একটা সময় ফেসবুকে তুলেছিলেন, কিন্তু তা আর এখন দৃশ্যমান করতে চান না—সেগুলোও টাইমলাইন থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
টাইমলাইনে কয়েকটি নতুন অ্যাপ্লিকেশনও সংযুক্ত করা হয়েছে। যেমন, ‘নেটফ্লিক্স’-এর মাধ্যমে আপনি সাম্প্রতিক সময়ে যেসব সিনেমা দেখেছেন, সেগুলোর তালিকা তুলে ধরা যাবে। এ ছাড়া রানকিপারের মাধ্যমে রাখা যাবে জিপিএস তথ্য। ফেসবুক টাইমলাইন মোবাইলের মাধ্যমেও ব্যবহার করা যাবে। এটি সম্প্রতি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে সংযুক্ত হয়েছে। খুব তাড়াতাড়িই আইফোনের আইওএস অপারেটিং সিস্টেমে এটি চলে আসবে।
এ মুহূর্তে যদি আপনি আপনার প্রোফাইলে ফেসবুক টাইমলাইন চালু করতে চান, তাহলে সাইনআপ পেজে গিয়ে ‘গেট টাইমলাইন’ বাটনে ক্লিক করুন। এ ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক তথ্যও সেখানে পেয়ে যাবেন। ওয়েবসাইট।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×