সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১২ রাত ২:১১
আমি আর আমার ভালবাসা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আমি যখন ক্লাস নাইন এ পড়ি আমার এক ফ্রেন্ড একদিন এসে বলল যে জানিস,আমি না রিতুকে লাভ করি,আমি ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর প্রশ্ন করলাম,কেন? এই টা হচ্ছে প্রথম দিককার আমি।এই আমি যখন ক্লাস টেন এ থাকার সময় বৃষ্টির প্রেমে পরলাম বন্ধুরা খুব অবাক হল।সেটা ছিল অগাস্ট এর ২১ তারিখ,খুব সকাল, জগিং করে আসার সময় আমি ওকে প্রথম দেখি।ও লাল কালার এর একটা ড্রেস পরা ছিল,কপালে ছিল একটা লাল টিপ।ওকে যে আমি আগে দেখিনি তা না,আমাদের বাসা একই পাড়ায় ছিল।কিন্তু সেদিন যে কি হল বুঝলাম না,অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলাম,বুকের ভেতর হাতুড়ির বারি,মুখের ভিতর টা শুকনো........আমি প্রথম প্রেমে পরলাম।তারপর থেকে লাল হল আমার প্রিয় রঙ।ওকে একবার দেখার জন্য প্রতিদিন বিকালে ওদের বাসার সামনে গিয়ে দাড়াতাম।শর্ট কার্ট রাস্তা ফেলে অনেক পথ ঘুরে ওদের বাসার সামনে দিয়ে সবখানে যাবার চেষ্টা করতাম।কিন্তু ওর সাথে কথা বলার সাহস কোনদিন হতো না।হঠাৎ একদিন শুনলাম ওকে আমাদের পাড়ার এক বড় ভাই পছন্দ করে,ও নাকি মাঝে মাঝে তার সাথে কথা বলে।শুনে আমার হার্ট এ্যটাক এর মত অবস্থা,ডিছিসন নিলাম আর দেরি করা যাবে না।পরদিন খুব ভোরে আমি আমার এক ফ্রেণ্ড কে নিয়ে রাস্তায় দাড়ালাম,কিছুক্ষন পর বৃষ্টি আর ওর বান্ধবিকে মোড় ঘুরে আসতে দেখা গেল।আমি মনে মনে আওড়াচ্ছি "হয় আজকে নতুবা কখনো নয়"।তারপর ও যখন আমার সামনে দিয়ে চলে যাচ্ছিলো তখন কিছুতেই আমার মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না,গলা শুখিয়ে কাঠ।তার মাঝেই বন্ধুর কুনুই এর গুতো খেয়ে কর্কশ কন্ঠে ডাক দিলাম,''বৃষ্টি'' ও ফিরে তাকালো,বলল''আমাকে বলছেন''?আমি উত্তর না দিয়ে রোবট এর মত বললাম'' I love you,বাকিটা তোমার উপর।ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকল,আমি ততক্ষণে উল্টো পথে হাঁটা শুরু করেছি।তারপর ভয়ে কিছুদিন ওদের বাড়ির কাছ ঘেসতাম না,যদি ও ওর মায়ের কাছে বলে দেয়।তারপর অনেক দিন হয়ে গেল ওর কোন উত্তর পেলাম না।তারপরেও ওকেই ভালবাসতাম।একদিন শুনলাম ও নাকি একটা ছেলের সাথে প্রেম করে।রাতে ঘুমাতে পারতাম না,বুকের ভেতর টা ব্যাথায় মোচড় দিত।এভাবে এক বছর পার হল।তার পরেও ওকেই ভালবাসি।তারপর হঠাৎ করে বৃষ্টি সাড়া দেওয়া শুরু করল।নানা ভাবে আমার দৃষ্টি আকর্ষণ করতে চাইত।একদিন আমি ভোরে ওকে ডেকে সরাসরি জিঙ্গেস করলাম,''আমি তোমার জন্য এক বছর অপেক্ষা করেছি,তুমি চাইলে আরো করতে পারি,তুমি কি তা চাও??? ও বলল,''আমি পরে জানাব''।বিকালে ও আমাকে একটা চিঠি দিয়েছিল,অনেক কথার সাথে সেই চিঠিতে লিখা ছিল তিন শব্দের সেই ম্যাজিক্যাল বাক্যটি......
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন
লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।