শবে শব্দের মিছিল
দেখিয়া হাসিল নিখিল_
কহিল, "শবযাত্রায় এমন শব্দহীন
মৌন মিছিল, করে শব্দকে গতিহীন।
শব্দকে জুড়ে দাও নিঃশব্দের পরে,
শবদেহ যেমন কফিনে সমাহিত হয়ে ভাবে_
এইতো থেমে গেছে সব শব্দের মিছিল"।
অকষ্মাৎ সশব্দে হাসেন বিধাতা_ বলেন,
"নিখিলের কাজ সরবে শব্দকে বয়ে নেয়া"।
শিশু নিয়ে "শব" কাটায় শৈ'শব
যৌবনে হারায় সে "শব"।
তাই বৃদ্ধের কাছে নতজানু হয়ে
বলে যৌবন, "শবের মিছিলে আসিব সবে
শব হয়ে রইব শব্দের মাঝে।
খুলে দাও শব্দের অবারিত দ্বার"।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



