somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি, তন্বী ও একটি বিকেল - ২য় পর্ব

১৪ ই জুন, ২০০৭ বিকাল ৩:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি, তন্বী ও একটি বিকেল - ২য় পর্ব
(পূর্বে প্রকাশিত)

খামার বাড়ী আসার পর কর্তব্যরত সার্জেন্ট বাস থামিয়ে দিল। বাস আর সামনের দিকে যাবে না। বিজয় স্মরনী হয়ে যাবার রাস্তা বন্ধ। বাসের ড্রাইভারের তখন বেগতিক অবস্থা। যাত্রীদের উত্তেজিত ভাব বুঝতে পেরে ড্রাইভার খানিকক্ষণ চেষ্টা করলো কিভাবে যাওয়া যায়। অবশেষে খামার বাড়ীর মোড়ে এসে এলোপাতারী দুই এক চক্কর লাগিয়ে সংসদ ভবনের প্রবেশ মুখে একপাশে বাসটা দাঁড় করিয়ে রেখে দিল। ড্রাইভার ঘোষনা দিল বাস আর যাবে না। সব রাস্তা বন্ধ। অগত্যা যাত্রীরা সবাই বাস থেকে নেমে গেল। আমিও নামলাম। খামার বাড়ীর উল্টো দিকে ফুটপাত ধরে হাঁটতে লাগলাম। কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। সিদ্ধান্ত নিলাম বনানী যেতে না পারলে মোহাম্মদপুর থেকে যাব। শালীর বাসায়। এরই মধ্যে একটা খালি কালো ক্যাব পেয়ে গেলাম। হাত দেখিয়ে চট জলদি উঠে বললাম, মোহাম্মদপুর কিংবা বনানী যেদিক খুশী চলেন। আমার যাওয়া দরকার, ব্যস্।

ট্যাক্সি ক্যাব একটু সামনে এগুতেই দেখি আমার সামনের সিটে বসা লাল সালোয়ার-কামিজ পরা সেই মেয়েটা। গরমের মধ্যে কোনো রিক্সা, সিএনজি কিছু না পেয়ে কান্ত পায়ে একা হেঁটে যাচ্ছে। আমি ড্রাইভারকে একটু থামতে বললাম। জানালা দিয়ে মুখ বের করে মেয়েটাকে বললাম- এই যে শুনছেন, কোথায় যাবেন আপনি? মেয়েটা আমার প্রশ্ন শুনে একটু অবাক! ইতস্তত মুখে আস্তে করে বললো, জ্বী আমি উত্তরা যাব। আমি বললাম, আপত্তি না থাকলে গাড়ীতে উঠে পড়–ন। আমি বনানী যাব। আপনাকে বনানী পর্যন্ত পৌঁছে দিতে পারি। এই অবস্থায় এখন কিছুই পাবেন না। কেউ যেতে চাইবে না। মেয়েটা আমাকে একটু পর্যবেক্ষণ করলো। কিছু না বলে সামনের সিটে বসে পড়লো। সৌজন্যের খাতিরে বললো, খামাখা আপনাকে কষ্ট দিচ্ছি। আমি উত্তরে বললাম, আপনিতো আমার ঘাড়ে বসে যাচ্ছেন না। তাই কোন কষ্ট হবে না। গাড়ীতে যথেষ্ট জায়গা আছে, আর আমি বনানী যাচ্ছি। গাড়ী ওদিক দিয়েই যাবে। আপনাকে সফর সঙ্গী হিসেবে পেলাম এটাই আমার লাভ।

গাড়ী বিজয় স্মরনী দিয়ে যেতে পারলো না। সার্জেন্টকে জিজ্ঞেস করায় জানালো ক্যান্টনমেন্ট হয়ে বনানী যেতে পারবেন। অগত্যা রোকেয়া স্মরনী ধরে ট্যাক্সি যেতে লাগলো। রাস্তায় যেতে টুকটাক কথা হলো মেয়েটার সাথে। নিজের পরিচয় দিলাম। ওর নামটাও জেনে নিলাম। মাঝে একটু বিরতি, ট্যাক্সিতে গ্যাস নিতে হলো। তন্বী নিজে থেকেই পেছনের সিটে এসে বসলো। নানা বিষয়ে কথা হলো ওর সাথে। সংখ্যাতত্ত¡ ও রাশিফল নিয়ে অনেক কথা জিজ্ঞেস করলো। এভাবেই চলার পথের বিরক্তি আর অসহ্য গরম কোথায় যেন হারিয়ে গেল।

চলবে-
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×