somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা মানুষ, তার চেয়ে বড় কিছু নই।

২৪ শে জুন, ২০০৭ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা মানুষ, তার চেয়ে বড় কিছু নই।

কথায় আছে পাপকে ঘৃণা করো পাপীকে নয়। পাপ পূণ্য বিচার করার ভার মানুষের হাতে নেই বলেই জানি। তবে ভাল মন্দ বোঝার ক্ষমতা সব মানুষের মধ্যেই কিছু না কিছু আছে। আর যে মানুষ ভাল মন্দের ফারাকই বোঝে না তাকে পাপপূণ্য শিখিয়ে বা বুঝিয়ে কী লাভ?

একটা শিয়ালকে যুগ যুগ ধরে ভদ্রতা আর নৈতিকতা শিখিয়ে কোন নিরীহ মুরগীকে সামনে দিলে সে কী না কামড় না দিয়ে বসে থাকবে? শিয়ালের ধর্ম কী তাই বলে? সাপুরের কাছে সাপ-নেউল দুটোই থাকে। দুটোই তার পোষা জন্তু আর থাকে বেশ নিয়ন্ত্রের মধ্যে। বহু বছর এভাবে থাকলেও সাপ-নেউল যখনি দুজন দুজনের মুখোমুখি হবে তারা কী ভদ্রতা বা শিষ্টাচার দেখিয়ে চুপ করে থাকবে? ওদের দুজনের ধর্মই হচ্ছে নিজেদের মধ্যে যুদ্ধ করা। একে অপরকে ঘায়েল করা। এখানে সাপুরের কোন ধর্ম বাণী বা উপদেশ মোটেও টিকবে না।

আমাদের প্রত্যেকের ধর্মই হচ্ছে পূর্বপুরুষের বেঁধে দেয়া বা শিখানো ধর্ম। মানুষের নিজের গড়া বা নিজের রপ্ত করা ধর্ম। আর সেটাই আমরা ঐতিহ্যগতভাবে বা বংশানুক্রমে পালন করে আসছি। তবে মানুষ হিসেবে আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ভিন্নতা আছেই। আর যদি তা হতো পৃথিবীর সকল জীবিত ও মৃত মানুষের ডিএনএ এক ও অভিন্ন হতো। কিন্তু আল্লাহ্ কোন মানুষকেই সেভাবে সৃষ্টি করেননি। এমন কী জমজ সন্তানকেও নয়। অন্য কোন জীবজন্তুকেও নয়।

আর এই জটিল ও রহস্যঘেরা এক কারনেই আমরা প্রত্যেকটি মানুষ একে অপরের চেয়ে আলাদা। আর এই তফাত যদি নাই হবে, তবে কে রাগ ইমন? কে ত্রিভুজ, আর কে কালপুরুষ? সবাই একরকম মানুষ হয়ে যেতাম। তাই না? অথচ আমরা তিনজনই মুসলমান। আমাদের ধর্ম এক। আমাদের ঈমান এক থাকার কথা। এখন বলুন আমাদের তিনজনের আচার আচরণ কী এক? অভিন্ন? কক্ষনোই না। এটা হতেই পারে না। কারণ ইসলাম কেন, কোন ধর্মই সকল মানুষকে এক রকম করে দেয় না। করে দিতে পারে না। মৌলিক কোন না কোন পার্থক্য থাকবেই। থাকতেই হবে। বরং এই যে ধর্ম, এই ধর্ম দিয়ে বা ধর্মের অনুশাসন দিয়ে আমরা পরস্পরের মধ্যে একট ইকুইলিব্রিয়াম অবস্থানের সৃষ্টি করার চেষ্টা করি। যাতে মানুষ নিজেদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখে। শান্তিতে থাকতে পারে। আর এতেই মানুষের সকল কল্যাণ নিহিত। যুদ্ধ, কলহ, বিবাদ কখনই কারো মাঝে শান্তি আনতে পারে না।
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×