লক্ষণ-রেখা
ভালবাসার ঘরে দোহাই টানছো কেন লক্ষণ-রেখা,
তুমি ছাড়া এই জীবনে আর কী পাবো নারীর দেখা?
আসতে পারে রেখার কাছে সুন্দরী কোন সুপর্ণখা;
বলতে পারে হেসে হেসে তুমিই আমার প্রিয় সখা।
হাত বাড়িয়ে ধরতে যাব এমন বোকা ভাবছো কেন?
সীতার মতো করবে হরণ রামায়নের সে রাবণ যেন!
ভালবাসা বেজায় নরম সদ্যফোটা ফুলের মতন;
তুমি পাশে থাকলে বেশ ফুরফুরে সে তাজা তখন।
হাত ছোঁয়ালে বোঝে আদর, লাজে রাঙ্গা কোমল অধর,
সোহাগ পেলে চোখ মেলে চায় ভাঙ্গলে বাসর শেষপ্রহর।
ভালবাসার ঘরটা মোদের থাকুক না হয় যেমন আছে;
লক্ষণ-রেখা ছাড়াই যেমন ছিলাম দুজন মনের কাছে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০০৭ সকাল ১১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


