ভাবনা
বাধঁবে যদি চুলের খোঁপা- সাজলে নাহয় তাজা ফুলে,
কোন কাননে ফুটলো ফুল, খুঁজলো নাহয় ভ্রমর ভুলে।
টানবে যদি শাড়ীর আঁচল- টিপ পড়োনা ওই কপালে;
কালো তিলের দুষ্টু হাসি, পড়বে ঢাকা তোমার গালে।
আঁকবে যদি কাজল রেখা, দিও নাহয় চোখের কোণে,
ব্যাথার বাদল অশ্রু সজল, ঝরবে না আর দুই নয়নে।
পড়বে যদি হীরের মালা- মানাবে কী তোমার গলে?
রূপ তোমার তারার দ্যুতি, লজ্জায় হীরে আর কী জ্বলে?
পড়বে যদি সোনার কাঁকন- থাকনা তাতে একটু খাঁদ;
স্বর্ণচাঁপা হাত যে তোমার, তার ছোঁয়াতেই সব নিখাঁদ।
পড়বে যদি পায়ে নূপুর- আসবে ফাগুন গানের সুরে;
তোমায় ভেবে আকুল হৃদয়, কী করে আর থাকবো দূরে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


